জাতিসংঘ অধিবেশনের আগে ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী
- Details
- by ২৪ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে কবে সফর হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

শনিবার রাজধানীর একটি হোটেলে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের নানা সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ হয়নি। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা তুলে ধরবেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশের জন্য এতে যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়।
তিনি বলেন, বর্তমানে অনেক দেশ একাধিক নিরাপত্তা জোটের সঙ্গে যুক্ত রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
জ্বালানি খাতের দুর্নীতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ খাতে অতীতে ব্যাপক অনিয়ম হয়েছে। তার ভাষ্য, কীভাবে ‘সাইকোপ্যাথিক দুর্নীতি’ করা যায়, জ্বালানি খাতের দিকে তাকালে তার উদাহরণ পাওয়া যাবে।
তবে বর্তমান সরকার জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে বোয়িং কিনতেই হবে—এমন কোনো চাপ নেই। দেশের প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও বোয়িং উড়োজাহাজ কেনা হতে পারে বলেও জানান তিনি।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে আগের সরকারের সময়কার সিন্ডিকেট নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। এখন ধাপে ধাপে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানি করা হবে।
কলকাতায় বাংলাদেশি নাগরিকদের হোটেলে থাকার জায়গা না পাওয়া এবং রাস্তায় রাত কাটানোর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, নির্দিষ্ট ঘটনার তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সুনির্দিষ্ট উদাহরণ ও তথ্য পাওয়া গেলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দেখা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.