আপনি পড়ছেন

দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সাধারণ মানুষ ও শিল্পপ্রতিষ্ঠানগুলো যে ভোগান্তিতে পড়েছে, সে জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ভবিষ্যতে এমন সংকটের পুনরাবৃত্তি ঠেকাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি।

জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর
তারেক রহমান

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকটে ভোগা সাধারণ মানুষ এবং শিল্পকারখানার মালিকদের কাছে দলের পক্ষ থেকে তিনি দুঃখ প্রকাশ করছেন। সংকটের বাস্তবতা সরকার অস্বীকার করছে না বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। দায়িত্ব নেওয়ার পরপরই সরকারকে নানা সংকটের মুখোমুখি হতে হয়েছে। ভঙ্গুর অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি জ্বালানি সংকটকেও বড় সমস্যা হিসেবে পেয়েছে বর্তমান সরকার।

তিনি বলেন, জ্বালানি সংকট সমাধানে ইতোমধ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন—দুই ক্ষেত্রেই সময় প্রয়োজন।

তারেক রহমান বলেন, ভবিষ্যতে বিশ্বে নানা ধরনের সংকট তৈরি হতে পারে। তবে এসব বৈশ্বিক সমস্যার প্রভাব যাতে বাংলাদেশের মানুষকে আবার জ্বালানি সংকটে ফেলতে না পারে, সে লক্ষ্যেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজানো হচ্ছে।

আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর ব্যবস্থার কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তবে এটিকে শুধু অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না বলেও জানান তিনি।

তার ভাষ্য, দেশের মানুষকে সমস্যার বাস্তব চিত্র জানানো এবং একই সঙ্গে কার্যকর সমাধানের পথে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। অতীত সরকার কিংবা অন্তর্বর্তী সরকারের সময় থেকে পাওয়া বিভিন্ন সমস্যার সমাধানেও কাজ চলছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন খাতে সমস্যা রয়েছে—এ বাস্তবতা সরকার স্বীকার করছে। তবে এসব সমস্যাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়ানোর এবং অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

দেশ পরিচালনায় গণতান্ত্রিক নীতি ও মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। তিনি বলেন, জনগণ সরকারকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং সরকার গণতন্ত্রের ধারাকে অক্ষুণ্ন রাখতে কাজ করবে।

তবে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী তা মোকাবিলা করা হবে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল আচরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, সরকারের অন্যতম প্রধান লক্ষ্য দেশকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা।

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী জীবন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে প্রত্যেক নাগরিক স্বাধীনভাবে নিজের কথা বলতে পারবেন এবং মতপ্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের বাধার মুখে পড়বেন না।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.