রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভালভে ত্রুটি
- Details
- by ২৪ ডেস্ক
পারমাণবিক চুল্লির জরুরি সুরক্ষা ব্যবস্থার সেফটি ভালভে কারিগরি ত্রুটি ধরা পড়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন পিছিয়ে গেছে। পারমাণবিক চুল্লির শতভাগ নিরাপত্তা নিশ্চিত না করে কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে প্রকল্প কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট তদারকি সংস্থা। ফলে চলতি বছরে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পাবনার রূপপুরে রাশিয়ার অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় দুই হাজার ৪০০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হচ্ছে। প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পর ইতোমধ্যে ৯০টির বেশি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ক্রিটিকালিটি টেস্ট ও গ্রিড সিনক্রোনাইজেশনসহ নানা জটিল প্রক্রিয়া সফলভাবে শেষ না করে কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনের চূড়ান্ত ধাপে যেতে পারছে না। নিয়ম অনুযায়ী সব পরীক্ষা-নিরীক্ষার ফলাফল পর্যালোচনা করে শতভাগ নিশ্চিত হওয়ার পরই পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন দেবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ নকশার এই ‘পাইলট-অপারেটেড রিলিফ ভালভ’ মেরামত করা সম্ভব না হলে রাশিয়া থেকে নতুন করে বানিয়ে আনতে বাড়তি সময় লাগবে। চুল্লির সুরক্ষায় এই ভালভগুলোর ভূমিকা অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সম্পৃক্ত পরমাণু বিজ্ঞানী ড. মো. শফিকুল ইসলাম জানান, ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের থ্রি মাইল আইল্যান্ড কেন্দ্রে এই ভালভ আটকে গিয়ে শীতলীকরণ তরল বের হয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতা থেকে রূপপুরের ভিভিআর-১২০০ নকশায় তিনটি স্বতন্ত্র ভালভ রাখা হয়েছে। চুল্লির তাপমাত্রা ও চাপের ভারসাম্য নিয়ন্ত্রণে পানির প্রবাহ ঠিক রাখা এবং অতিরিক্ত চাপ সামাল দিতে এই স্বয়ংক্রিয় ব্যবস্থা শতভাগ ত্রুটিমুক্ত হওয়া বাধ্যতামূলক।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুল্লির প্রাথমিক শীতলীকরণ ব্যবস্থার চাপ ও তাপমাত্রার ভারসাম্য রক্ষার দায়িত্বে থাকা দুটি সেফটি ভালভ স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে না। চুল্লির তাপমাত্রা ২৮০ থেকে ৩০০ ডিগ্রি সেলসিয়াস এবং চাপ নির্দিষ্ট মাত্রা ছাড়ালে স্বয়ংক্রিয়ভাবে বাষ্প নির্গমনের জন্য এই ভালভ খুলে যাওয়ার কথা ছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, এই জটিলতা কাটিয়ে উঠতে দেশীয় ও রাশিয়ান প্রকৌশলীদের পাশাপাশি রুশ পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান ডিজাইনার কাজ চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং সব পরীক্ষা সফলভাবে শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.