আপনি পড়ছেন

স্থানীয় সরকার নির্বাচনের আগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রবিবার (৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার নির্বাচন ও আসন্ন উপনির্বাচন নিয়ে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

স্থানীয় সরকার নির্বাচনের আগেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল
নির্বাচন কমিশনের (ইসি) লোগো

নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নের সৃষ্টি না হয়, সে বিষয়েও কমিশন সতর্ক থাকবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দেশের সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফলে সাংবিধানিক বিধান অনুযায়ী এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণার আগে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল দেওয়া হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভোটকেন্দ্রে নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.