আপনি পড়ছেন

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কাজে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও তা মোকাবিলায় করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

ডেঙ্গু ঠেকাতে দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
এডিস মশা

সভায় ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভরশীল না থেকে স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দেন তিনি।

পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের যুক্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

স্থানীয় পর্যায়ে এসব সংগঠনের কর্মীদের কাজে লাগিয়ে জনগণকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনাও দেওয়া হয়।

সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের ব্যবহারের জন্য মশারি সরবরাহের বিষয়েও আলোচনা করা হয়।

আক্রান্ত রোগীকে কামড়ানোর পর মশার মাধ্যমে অন্য ব্যক্তির শরীরে ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতেই হাসপাতালে রোগীদের মশারি ব্যবহারের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

সভায় নেওয়া সিদ্ধান্তগুলো কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে কার্যকর করার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেওয়া উদ্যোগের সুফল মাঠপর্যায়ে দৃশ্যমান হতে হবে।

ডেঙ্গু মোকাবিলায় প্রতিকারের চেয়ে প্রতিরোধকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.