আগের সরকারের ১৩০০ উন্নয়ন প্রকল্প খতিয়ে দেখছে সরকার
- Details
- by ২৪ ডেস্ক
আগের সরকারের সময়ে নেওয়া প্রায় ১ হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা ও সম্ভাব্য অনিয়ম খতিয়ে দেখছে বর্তমান সরকার। প্রতিটি প্রকল্প আলাদাভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য রেহানা আক্তার রানুর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন পর্যায়ে বাস্তবায়নাধীন প্রায় ১ হাজার ৩০০টি প্রকল্প বর্তমান সরকার আগের সরকারের কাছ থেকে পেয়েছে। এসব প্রকল্পের প্রয়োজনীয়তা, অর্থনৈতিক কার্যকারিতা এবং সংশ্লিষ্ট অনিয়ম আলাদাভাবে যাচাই করা হচ্ছে। বেশ কিছু প্রকল্পের মূল্যায়ন শেষের দিকে রয়েছে, আবার কিছু প্রকল্পের পর্যালোচনা এখনো চলমান।
তিনি বলেন, এসব প্রকল্পকে ঘিরে কয়েকটি মামলা ও সংশ্লিষ্ট বিষয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। একই সঙ্গে প্রকল্পগুলোর অর্থনৈতিক যৌক্তিকতা যাচাই করে ইতোমধ্যে কিছু প্রকল্প বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমির খসরু বলেন, সব প্রকল্প বাতিল করা সম্ভব নয়। কিছু প্রকল্প বাস্তবায়নের একেবারে শেষ পর্যায়ে চলে যাওয়ায় সেগুলো সম্পন্ন করা ছাড়া সরকারের সামনে বিকল্প নেই। তবে যেসব প্রকল্প প্রয়োজনীয় বা অর্থনৈতিকভাবে কার্যকর নয়, সেগুলো থেকে সরকার বেরিয়ে আসছে।
তিনি বলেন, আগের সরকারের সময়ে দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে বিপুলসংখ্যক প্রকল্প নেওয়া হয়েছিল। এসব ঋণের দায় এখন বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। একই সময়ে বিপুল ঋণ নেওয়ার কারণে অর্থনীতির ওপরও চাপ তৈরি হয়েছে।
অর্থমন্ত্রীর ভাষ্য, স্বল্প সময়ে এত বড় অঙ্কের ঋণ নেওয়ার নজির বাংলাদেশে আগে দেখা যায়নি। সেই ঋণ পরিশোধের চাপ মোকাবিলা করতে সরকারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
সরকারি বিনিয়োগের ক্ষেত্রে চারটি মৌলিক নীতি অনুসরণের কথা জানান অর্থমন্ত্রী। এগুলো হলো—অর্থের যথাযথ ব্যবহার বা ‘ভ্যালু ফর মানি’, বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত রিটার্ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত বিষয় বিবেচনা।
আগের সরকারের অনেক প্রকল্পে এসব বিষয় যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আমির খসরু বলেন, জনগণের অর্থ এমন প্রকল্পে বিনিয়োগ করতে চায় সরকার, যেখান থেকে পরিমাপযোগ্য অর্থনৈতিক ও সামাজিক সুফল পাওয়া যাবে। পর্যাপ্ত সুফল না দিয়ে কেবল আর্থিক দায় বাড়ায়—এমন বিনিয়োগ থেকে বেরিয়ে আসার নীতিতে এগোচ্ছে সরকার।
আগের সময় থেকে পাওয়া বিভিন্ন আর্থিক ও অর্থনৈতিক চাপের কথাও সংসদে তুলে ধরেন অর্থমন্ত্রী। এর মধ্যে ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে কথিত অনিয়ম এবং উন্নয়ন প্রকল্পের বিপরীতে সৃষ্ট ঋণের দায়কে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।
এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দেশের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে বলেও জানান অর্থমন্ত্রী। তার মতে, একদিকে উত্তরাধিকারসূত্রে পাওয়া আর্থিক দায়, অন্যদিকে বৈশ্বিক সংকট—দুই ধরনের চাপই একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে সরকারকে।
তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও দেশের অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়ে আশাবাদী আমির খসরু। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি অর্থের বিনিয়োগ থেকে জনগণের জন্য কার্যকর সুফল নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে চারটি মৌলিক নীতির ভিত্তিতে সরকারি বিনিয়োগ করা হলে তা দেশের অর্থনীতি ও জনগণের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.