আপনি পড়ছেন

ব্যক্তি পর্যায়ের গ্রাহকদের জমানো অর্থ ফেরত দেওয়া শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। আমানতকারীদের অর্থ পরিশোধের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা পেয়েছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটি। আজ সোমবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আমানতকারীদের অর্থ ফেরত দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
সম্মিলিত ইসলামী ব্যাংক

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা আজ থেকে তাদের জমা টাকার মূল অংশ (প্রিন্সিপাল অ্যামাউন্ট) ফেরত নিতে পারবেন। এজন্য গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় আবেদন গ্রহণ, যা চলে গতকাল রোববার পর্যন্ত। গ্রাহকদের নিজ নিজ শাখা বা উপশাখায় গিয়ে এ আবেদন জমা দিতে হয়। আবেদন পাওয়ার পর শাখাগুলো তা ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠায়। পরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থের ব্যবস্থা করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হলে সেখান থেকেই টাকা ফেরত দেওয়া হবে। সম্প্রতি প্রধান কার্যালয় থেকে সব শাখায় পাঠানো এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

ব্যাংক রেজল্যুশন বিভাগের নির্দেশনা অনুযায়ী, সাধারণ আমানতকারীরা আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, ডিপিএস এবং এমটিডিআরসহ বিভিন্ন হিসাব থেকে তাদের মূল অর্থ উত্তোলন করতে পারবেন। গ্রাহকরা চাইলে নগদ অর্থ উত্তোলন ছাড়াও আরটিজিএসের মাধ্যমে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তর করার সুযোগ পাচ্ছেন। তবে মেয়াদপূর্তির আগে আমানত প্রত্যাহার করলে গ্রাহকরা কেবল মূল অর্থ পাবেন এবং মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত আমানত বহাল রাখলে চুক্তিভিত্তিক মুনাফা দেওয়া হবে।

গত চার কার্যদিবসে সম্মিলিত ইসলামী ব্যাংকের ৭৪ হাজার ২২১ জন গ্রাহক মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা তুলে নেওয়ার আবেদন জমা দিয়েছেন। এর মধ্যে প্রথম দিনে ১৮ হাজার ৪৬ জন গ্রাহক ১ হাজার ৩২৯ কোটি টাকা, দ্বিতীয় দিনে ১৯ হাজার ৬১৩ জন ১ হাজার ১৬ কোটি টাকা, তৃতীয় দিনে ২১ হাজার ৮৬ জন ৯২৩ কোটি টাকা এবং চতুর্থ দিনে ১৫ হাজার ৪৭৬ জন গ্রাহক ৬৫৭ কোটি টাকা উত্তোলনের আবেদন করেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবেদুর রহমান সিকদার জানান, প্রত্যাশার চেয়ে আমানত তোলার আবেদনের সংখ্যা কম এবং শাখাগুলোতে অর্থ পরিশোধের প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে। ক্রমান্বয়ে টাকা তোলার আবেদনের পরিমাণও কমে আসছে।

কেন্দ্রীয় ব্যাংকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চলতি হিসাবে থাকা প্রায় ১০ হাজার কোটি টাকার মধ্য থেকে ৫ হাজার কোটি টাকা পাঁচটি ব্যাংকের হিসাবে স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শাখাগুলোতে পর্যাপ্ত অর্থ সরবরাহ থাকায় আমানত উত্তোলনে কোনো জটিলতা হবে না। কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে আমানত রাখা ও উত্তোলনের ওপর কোনো সীমা থাকবে না।

আর্থিক অনিয়ম ও জালিয়াতির কারণে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়ায় এগুলোকে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। বর্তমানে এই ব্যাংকের আমানতকারীর সংখ্যা ৭৬ লাখ এবং মোট আমানত ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। মোট ১ লাখ ৯২ হাজার কোটি টাকা ঋণের মধ্যে ৮৬ শতাংশই খেলাপি এবং মূলধন ঘাটতির পরিমাণ ১ লাখ ৫০ হাজার কোটি টাকার বেশি। ৪০ হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের এই ব্যাংকে সরকার ২০ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন হিসেবে দিয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.