আপনি পড়ছেন

একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যক্তি হিসাবের গ্রাহকদের মূল আমানতের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দফায় আবেদনকারী আমানতকারীরা শাখা ও অনলাইন উভয় মাধ্যমেই নিজেদের জমানো অর্থ উত্তোলন করতে পারছেন। আমানত পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ইতোমধ্যে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ছাড় করা হয়েছে।

আমানতের টাকা ফেরত পাচ্ছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা
সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

ব্যাংকটি থেকে আমানত প্রত্যাহারের নির্ধারিত সময়সীমায় মোট ৭৪ হাজার গ্রাহক আবেদন জমা দেন। এসব আবেদনের বিপরীতে আমানতকারীদের মোট দাবির পরিমাণ ৩ হাজার ৯২৫ কোটি টাকা। আবেদনের প্রেক্ষিতে প্রধান কার্যালয় থেকে দেশের বিভিন্ন শাখায় প্রয়োজনীয় অর্থ সরবরাহ করা হয়েছে, যার ফলে ব্যাংকটির শাখাগুলোতে স্বাভাবিক লেনদেন প্রক্রিয়া সচল হতে শুরু করেছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক—এই পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠিত হয়। বর্তমানে দেশজুড়ে এই ব্যাংকের মোট ৭৬১টি শাখা কার্যক্রম পরিচালনা করছে। চলতি বছরের জানুয়ারি মাসে এই পাঁচ ব্যাংকের আমানতকারীদের ২০২৪ ও ২০২৫ সালের মুনাফা কেটে রাখার বা হেয়ারকাটের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

রাজধানীর মতিঝিল, গুলশান, বনানী ও মহাখালীসহ বিভিন্ন এলাকার শাখায় আবেদনকারীদের তালিকা অনুযায়ী অর্থ দেওয়া হচ্ছে। সোশ্যাল ইসলামী ব্যাংকের ফরিদপুরের ভাঙ্গা শাখায় ৩০ লাখ টাকা জমা রাখা সাবেক ব্যাংকার আবদুস সালাম জানান, দীর্ঘ দুই বছর পর তিনি প্রথম আবেদনের ১৪ লাখ টাকা হাতে পেয়েছেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তোপখানা শাখার ব্যবস্থাপক রোখশানা আখতার ও ইউনিয়ন ব্যাংকের উত্তরা শাখার ব্যবস্থাপক এ বি এম মোকাররম মাহমুদ জানান, আবেদনকারীদের অর্থ দেওয়ার পাশাপাশি যাদের হিসাবে নতুন মুনাফা জমা হয়েছে, তারাও টাকা তুলতে পারছেন। তবে অনেক শাখায় হেয়ারকাট বাতিলের আনুষ্ঠানিক নির্দেশনা না পৌঁছানোয় কিছু গ্রাহক এখনো হিসাব সংক্রান্ত জটিলতার মুখে পড়ছেন বলে জানিয়েছেন মোহাম্মদ হোসেন নামের এক আমানতকারী।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.