আপনি পড়ছেন

গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ এবং প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার কলেজছাত্র মো. আব্দুল্লাহ সিফাত ওরফে বিল্লালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

কলেজছাত্র সেই সিফাতের জামিন নামঞ্জুর
মো. আব্দুল্লাহ সিফাত

আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে সিফাতের জামিন আবেদনের শুনানি হয়। আসামিপক্ষে অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি জামিনের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও মহানগর আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জামিনের বিরোধিতা করেন।

রাষ্ট্রপক্ষের দাবি, সিফাত নিষিদ্ধ একটি সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী রাশেদুল ইসলাম রবি বলেন, বিদ্যুৎ বিল ও জ্বালানি সংকট নিয়ে

সিফাতের বক্তব্যকে কেন্দ্র করে যে আলোচনা তৈরি হয়েছে, তার উল্লেখ মূল এজাহারে নেই। রাষ্ট্রপক্ষও শুনানিতে এ বিষয়টি সামনে আনেনি বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, ৪ জুন দায়ের করা একটি পুরোনো সন্ত্রাসবিরোধী মামলায় সিফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই মামলার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই দাবি করে আইনজীবী এটিকে রাজনৈতিক হয়রানি হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে পিপি সিদ্দিকুর রহমান বলেন, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে এবং তিনি নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার দাবি, ৫ আগস্টের আগ থেকেই তিনি পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে আসছেন এবং এখনো তা অব্যাহত রেখেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সিফাতের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে তার হাতে দুটি বিদ্যুৎ বিলের কাগজ দেখা যায়। সেখানে তিনি বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ জানান এবং প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অশালীন ভাষা ব্যবহার করেন বলে পুলিশের দাবি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের গাছা থানা পুলিশ তাকে আটক করে। সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

ভিডিওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তোলার পর বিষয়টি তদন্ত করে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। সংস্থাটির তদন্তে বিল প্রস্তুতিতে কোনো অনিয়ম বা ত্রুটি পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের ডিজিএম মো. আহসান কবীর বলেন, সরেজমিন তদন্তে সিফাতের অতিরিক্ত বিলের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বিল তৈরিতে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত বিল করার প্রমাণও মেলেনি বলে জানান তিনি।

পল্লী বিদ্যুৎ সমিতির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের খাইলকৈর টিনের মসজিদ এলাকায় সিফাতের দোতলা বাড়িতে তিনটি আবাসিক মিটার রয়েছে।

মে থেকে আগস্ট—এই চার মাসের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, জুলাই ও আগস্টে তিনটি মিটারের মোট বিল ছিল ১০ হাজার ৬৮১ টাকা। সিফাতের ভিডিওতে ১০ হাজার টাকা বিলের যে দাবি করা হয়েছিল, সেটির সঙ্গে এই অঙ্কের মিল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, মে থেকে আগস্ট পর্যন্ত চার মাসে তিনটি মিটারে মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এ সময় সব মিলিয়ে বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।

তবে তদন্ত প্রতিবেদনের উপস্থাপন নিয়ে ভিন্নমত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাছের খান। তার দাবি, দুই মাসের বিলের হিসাবে গরমিল না থাকলেও চার মাসের হিসাব একসঙ্গে তুলে ধরার মাধ্যমে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

সিফাতের বক্তব্যের প্রতিবাদে রবিবার (৬ সেপ্টেম্বর) গাজীপুর ও টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ বিল বা অন্য কোনো নাগরিক সমস্যা নিয়ে অভিযোগ থাকলে তা আইনগতভাবে উপস্থাপনের সুযোগ রয়েছে। তবে প্রধানমন্ত্রী বা প্রশাসনের কোনো ব্যক্তিকে নিয়ে অশালীন মন্তব্য গ্রহণযোগ্য নয়।

এদিকে পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাতের বিরুদ্ধে পৃথক কোনো মানহানির মামলা হয়নি। ৪ জুনের একটি পুরোনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে গত শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, সিফাতের বক্তব্য ও সংশ্লিষ্ট বিষয় আইনগতভাবে পর্যালোচনা করা হয়েছে। পুলিশের কাছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্যও এসেছে বলে জানান তিনি।

পুলিশের তদন্তে বিভিন্ন সময়ে নিষিদ্ধ সংগঠনের মিছিল আয়োজন ও সংগঠিত করার সঙ্গে সিফাতের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেন জিএমপি কমিশনার। বিষয়টির প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতা নিশ্চিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.