আপনি পড়ছেন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে সরকার। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ
ববি হাজ্জাজ

সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষক বদলি প্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম ও জটিলতার অভিযোগ সামনে আসায় বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। বদলিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, নতুন করে নিয়োগ পেতে যাওয়া ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষকের বিষয়টি চূড়ান্ত না হওয়া পর্যন্ত সব ধরনের বদলি স্থগিত থাকবে। নিয়োগপ্রক্রিয়া শেষ হলে পরিস্থিতি বিবেচনা করে আবার বদলি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, নতুন শিক্ষকরা যোগদানের পর বদলি কার্যক্রম পুনরায় শুরু হতে পারে। তবে তখন বর্তমান নীতিমালা অনুযায়ী বদলি হবে, নাকি নতুন কোনো পদ্ধতি চালু করা হবে—সে বিষয়ে এখনই সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। কারণ, বদলি ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে।

চলতি বছরের ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর ফল প্রকাশ করা হয়। পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষা শেষে ফেব্রুয়ারিতে ১৪ হাজার ৩৮৪ জনকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ববি হাজ্জাজ বলেন, এই নিয়োগপ্রক্রিয়ায় ১৪ হাজারের বেশি নতুন শিক্ষক আসছেন। তাদের নিয়োগ সম্পন্ন হওয়ার পর পরিস্থিতি অনুযায়ী বদলি কার্যক্রম পুনরায় চালু করা হবে।

প্রাথমিক শিক্ষার উপবৃত্তিসহ বিভিন্ন বিষয় নিয়েও সরকার কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, উপবৃত্তি আরও প্রয়োজনভিত্তিক করার বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে মতামত পাওয়া যাচ্ছে।

বিশেষ করে আর্থিক প্রয়োজনকে ভিত্তি করে উপবৃত্তির পরিধি বাড়ানোর বিষয়ে ভবিষ্যতে গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত করার পাশাপাশি বিদ্যালয়ের বাইরে থাকা শিশু-কিশোরদের শিক্ষার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম জোরদার করা হচ্ছে বলেও জানান ববি হাজ্জাজ।

তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনায় শিক্ষা ও কর্মদক্ষতার সমন্বয়, প্রযুক্তির ব্যবহার এবং প্রান্তিক জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় যুক্ত করার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘সবার আগে বাংলাদেশ’ অঙ্গীকার বাস্তবায়নে দেশের সব মানুষের জন্য শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.