আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%
- Details
- by ২৪ ডেস্ক
দেশে দীর্ঘমেয়াদি চলন্ত গড় মূল্যস্ফীতির হার কমে ৮ দশমিক ৬৬ শতাংশে নেমেছে। এর আগের ১২ মাসে এই হার ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে বার্ষিক গড় মূল্যস্ফীতি শূন্য দশমিক ৯২ শতাংশীয় পয়েন্ট কমলো। একই সঙ্গে আগস্টে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতিও সামান্য হ্রাস পেয়ে ৮ দশমিক ২৬ শতাংশে দাঁড়িয়েছে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ৩২ শতাংশ এবং গত বছরের একই সময়ে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ওয়েবসাইটে প্রকাশিত ভোক্তা মূল্য সূচকের হালনাগাদ তথ্যে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, আগস্টে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্য ও সেবায় খরচ বেড়েছে। সদ্য সমাপ্ত মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ০২ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৭ দশমিক ১৬ শতাংশ ও আগের বছরের আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। বিপরীতে খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩২ শতাংশ হয়েছে, যা জুলাইয়ে ছিল ৯ দশমিক ২৮ শতাংশ এবং গত বছরের আগস্টে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।
ভৌগোলিক বিশ্লেষণে দেখা যায়, আগস্টে গ্রামীণ এলাকায় সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩১ শতাংশে দাঁড়িয়েছে। এর মধ্যে খাদ্য খাতে ৭ দশমিক ০১ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯ দশমিক ৫৯ শতাংশ মূল্যস্ফীতি রেকর্ড করা হয়। শহরাঞ্চলেও সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ২০ শতাংশ হয়েছে। শহরে খাদ্য মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ০৪ শতাংশ হলেও খাদ্যবহির্ভূত খাতে তা বেড়ে ৮ দশমিক ৯৭ শতাংশে উন্নীত হয়েছে।
অন্যদিকে সার্বিক মূল্যস্ফীতির তুলনায় পিছিয়ে রয়েছে মজুরি বৃদ্ধির হার। জাতীয় পর্যায়ে মজুরি হার সূচকের পয়েন্ট-টু-পয়েন্ট বৃদ্ধির হার আগস্টে কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ০৫ শতাংশে, যা জুলাইয়ে ছিল ৮ দশমিক ২২ শতাংশ। খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, আগস্টে কৃষি খাতে মজুরি বেড়েছে ৮ দশমিক ০৭ শতাংশ, শিল্প খাতে ৭ দশমিক ৯৭ শতাংশ এবং সেবা খাতে ৮ দশমিক ২৫ শতাংশ। ফলে আগস্টের মূল্যস্ফীতি ও মজুরি বৃদ্ধির হারের ব্যবধান দাঁড়িয়েছে শূন্য দশমিক ২১ শতাংশীয় পয়েন্টে।
দেশের ৬৪ জেলার ১৫৪টি হাট-বাজার থেকে নিয়মিত পণ্য ও সেবার মূল্য তালিকা এবং প্রায় ৬৩ ধরনের মজুরি-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে ভোক্তা মূল্য সূচক ও মজুরি হার সূচক প্রস্তুত করেছে বিবিএস।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.