কয়েকদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশ্বাস
- Details
- by ২৪ ডেস্ক
বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি ও সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে কয়েকদিনের মধ্যেই সারাদেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ফিরবে। সংকট সামাল দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে কক্সবাজারের মাতারবাড়ী ও মহেশখালীতে নতুন দুটি এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে জ্বালানি নিরাপত্তা বিষয়ক এক সেমিনারে এসব তথ্য জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। চলমান জ্বালানি সংকটের কারণে সাধারণ নাগরিক ও শিল্পকারখানার ভোগান্তির বিষয়টি তুলে ধরে তিনি উল্লেখ করেন, বাস্তবতা আড়াল না করে সরকার কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে।
উপদেষ্টা জানান, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর বিপরীতে সরবরাহ মিলছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৭০০ এমএমসিএফডি। প্রাপ্ত গ্যাসের মধ্যে প্রায় ১ হাজার ৬০০ এমএমসিএফডি আসছে অভ্যন্তরীণ ক্ষেত্রগুলো থেকে এবং বাকি ১ হাজার এমএমসিএফডি পূরণ হচ্ছে আমদানিকৃত এলএনজি দিয়ে। এছাড়া অনিষ্পন্ন নতুন গ্রাহকদের চাহিদা অন্তর্ভুক্ত করা হলে জাতীয় মোট চাহিদা দাঁড়াবে প্রায় ৫ হাজার ২০০ এমএমসিএফডিতে।
ভবিষ্যৎ চাহিদা মেটাতে মহেশখালীর গভীর সমুদ্রে দৈনিক ৬০০ এমএমসিএফডি সক্ষমতার একটি ভাসমান টার্মিনাল (এফএসআরইউ) এবং মাতারবাড়ীতে দৈনিক ১ হাজার এমএমসিএফডি সক্ষমতার একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানান তিতুমীর। তিনি আরও বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে ২০২৭ সালের শুরুর দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যেতে পারে। এছাড়া দেশে ডিজেল মজুতের সক্ষমতা ১৭ দিন থেকে বাড়িয়ে ইতোমধ্যে ৩২ দিনে উন্নীত করা হয়েছে, যা ক্রমান্বয়ে ৯০ দিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সেমিনারে এসটেক্স ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ইজাজ হোসেন বলেন, ২০১৫ সালে দেশের মোট জ্বালানি চাহিদার ২০ শতাংশ আমদানি করা হতো, যা বর্তমানে বেড়ে ৬২ দশমিক ৫ শতাংশে পৌঁছেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকলে তা কিনে কৌশলগত মজুত গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বিআইআইএসএসের গবেষণা পরিচালক মাহফুজ কবির জানান, আগস্টে দেশে গ্যাসের গড় সরবরাহ চাহিদার মাত্র ৫৫ শতাংশে নেমে এসেছিল, যার কারণে নরসিংদী ও গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মঞ্জুর আলম প্রধান উল্লেখ করেন, বর্তমানে দেশে ৭ দশমিক ২৮ হাজার মেট্রিক টন তেল মজুতের অবকাঠামো রয়েছে, যা দিয়ে প্রায় ৫৫ দিনের চাহিদা মেটানো সম্ভব।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.