সুগন্ধি চালের রপ্তানি কোটা অর্ধেকে কমালো সরকার
- Details
- by ২৪ ডেস্ক
দেশের অভ্যন্তরীণ বাজারে খাদ্য সরবরাহ স্থিতিশীল রাখা ও সম্ভাব্য মূল্যবৃদ্ধি মোকাবিলার লক্ষ্যে সুগন্ধি চালের অনুমোদিত রপ্তানি কোটা অর্ধেকে নামিয়ে এনেছে সরকার। সংশোধিত এই সিদ্ধান্তের কারণে অনুমোদিত প্রতিষ্ঠানগুলো এখন থেকে তাদের পূর্বনির্ধারিত বরাদ্দের সর্বোচ্চ ৫০ শতাংশ চাল বিদেশে পাঠাতে পারবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে আগে অনুমোদন পাওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের জন্য সুগন্ধি চালের রপ্তানি বরাদ্দ সংশোধন করা হয়। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হয়ে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। বৃহৎ খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে মাঝারি ও ক্ষুদ্র—সব পর্যায়ের রপ্তানিকারকদের জন্যই এই সীমা প্রযোজ্য হবে।
কোটা কমানোর পাশাপাশি সামগ্রিক রপ্তানি কার্যক্রমে নজরদারি ও জবাবদিহি নিশ্চিতে ১০টি বাধ্যতামূলক শর্ত আরোপ করেছে সরকার। আন্তর্জাতিক বাজারে পণ্যের ন্যায্যমূল্য সুরক্ষায় প্রতি কেজি সুগন্ধি চালের সর্বনিম্ন এফওবি মূল্য ১ দশমিক ৬০ ডলার নির্ধারণ করা হয়েছে। শর্তানুযায়ী, রপ্তানিকারকদের অবশ্যই রপ্তানি নীতি ২০২৪-২৭-এর বিধান অনুসরণ করতে হবে। প্রতিটি চালান জাহাজীকরণের পূর্বে কাস্টমস কর্তৃপক্ষ পণ্যের গুণগত মান ও তথ্যের সত্যতা যাচাই করবে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট নথিপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে।
নতুন নিয়মে অনুমোদিত বরাদ্দ সম্পূর্ণ অহস্তান্তরযোগ্য করায় কোনো সাব-কন্ট্রাক্ট বা ভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রপ্তানি করা যাবে না। বৈদেশিক মুদ্রা দেশে প্রত্যাবাসনের প্রমাণ হিসেবে পিআরসি (প্রসিডস রিয়েলাইজেশন সার্টিফিকেট) দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে নতুন কোটার আবেদন করলে পূর্বের অনুমোদনের বিপরীতে প্রকৃত রপ্তানির পূর্ণাঙ্গ হিসাব দেখাতে হবে। জনস্বার্থে সরকার যেকোনো সময় কারণ দর্শানো ছাড়াই এই রপ্তানি অনুমতি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।
এর আগে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত ১২৯টি প্রতিষ্ঠান মাত্র ২ হাজার ৪১৯ টন চাল রপ্তানি করতে সক্ষম হয়েছে। বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ থাকলেও অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা ও স্থানীয় বাজারে মূল্যের স্থিতিশীলতা বজায় রাখাকেই এই মুহূর্তে নীতিগতভাবে অগ্রাধিকার দিচ্ছে সরকার।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.