বাঁধনের ওপর হামলার ঘটনায় সরকারের কঠোর অবস্থানের কথা জানালেন তথ্য উপদেষ্টা
- Details
- by ২৪ ডেস্ক
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আওয়ামী লীগকে ‘স্বাভাবিক রাজনৈতিক দল নয়’ এবং ‘মাফিয়া গ্যাং’ হিসেবে আখ্যায়িত করেছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাঁধনের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় সরকার কাউকে ছাড় দেবে না বলেও জানান তিনি।
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, এ ধরনের সুযোগ দেওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত অপ্রত্যাশিত ও অস্বস্তিকর। বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে ভারত সরকারের উচিত শেখ হাসিনাকে সেখান থেকে এ ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা।
এ বিষয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে কড়া প্রতিবাদ জানিয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান জাহেদ উর রহমান।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানও পুনর্ব্যক্ত করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, শেখ হাসিনার আর আপিল করার সুযোগ নেই। ফলে তাঁকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া সাজা কার্যকর করাই সরকারের লক্ষ্য।
সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, এই পরিবর্তনের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য নেই এবং এর মাধ্যমে বৈষম্য তৈরিরও লক্ষ্য নেই। দক্ষ ও যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করতেই নিয়োগ প্রক্রিয়ায় এ পরিবর্তন আনা হয়েছে।
নতুন পে-স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতি কিছুটা বাড়তে পারে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন তিনি।
নতুন বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, এ জন্য সরকারকে এখনই পুরো অর্থ একসঙ্গে পরিশোধ করতে হবে না। দীর্ঘ সময় ধরে ধাপে ধাপে অর্থ পরিশোধ করা হবে।
ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকেও বিমান কেনার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের সময়ে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতার সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, প্রায় দেড় বছর সময় পেয়েও ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) কিংবা বিকল্প জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে সুদূরপ্রসারী সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর ফলে বর্তমান সরকারকে জনগণের সাময়িক জ্বালানি সংকট দ্রুত কমাতে জরুরি পদক্ষেপ নিতে হচ্ছে বলে জানান তিনি। এর অংশ হিসেবে চীনের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন জাহেদ উর রহমান।
বিশ্বব্যাপী দীর্ঘস্থায়ী ‘এল নিনো’ পরিস্থিতির সম্ভাবনার কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। এর প্রভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও তীব্র হয়ে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।
তবে দেশে বর্তমানে ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ খাদ্য মজুদ রয়েছে বলে দাবি করেন জাহেদ উর রহমান। সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.