আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা ও বন্দুক হামলার মুখে চরম ঝুঁকির মধ্যেও নিজেদের পৈতৃক ভিটেমাটি আঁকড়ে পড়ে রয়েছেন ফিলিস্তিনি বাসিন্দারা। সন্তানদের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হলেও বসতি স্থাপনকারীদের চাপের মুখে এলাকা ছাড়তে অস্বীকৃতি জানাচ্ছেন অভিভাবকেরা। আজ বুধবার বিবিসির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সন্তান হারানোর শঙ্কায় ফিলিস্তিনি মা-বাবারা
ফিলিস্তিনের শিশু। ছবি- বিবিসি

রামাল্লাহর উত্তর-পূর্বে অবস্থিত আল-মুঘাইয়ির গ্রামের বালক বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষ শুরুর প্রাক্কালে পুরো প্রাঙ্গণ ঘিরে কাঁটাতারের বেড়া ও শক্তিশালী ফটক বসানো হয়েছে। গ্রামটিতে চলতি বছর ইসরায়েলি বসতি স্থাপনকারী ও বাহিনীর গুলিতে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে এই বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী রয়েছে।

গত এপ্রিলে স্কুলের ফটকের বাইরে বসতি স্থাপনকারীর গুলিতে প্রাণ হারায় ১৪ বছর বয়সী শিক্ষার্থী আওস আল-নাসান। সে সময় শ্রেণিকক্ষের ভেতরে থাকা ইংরেজি শিক্ষক ওয়াহিদ আবু নাঈম শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করার সময় হামলাটি ঘটে। একই ঘটনায় আবু নাঈমের ভাই জিহাদও ইসরায়েলি সেনার গুলিতে নিহত হন। পরবর্তীতে গ্রীষ্মের সময়ে আরও দুই শিক্ষার্থী এবং বিদ্যালয়টির সদ্য সাবেক এক তরুণ প্রাণ হারান।

সহপাঠীদের তিনটি ডেস্ক শূন্য পড়ে থাকায় অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে চরম মানসিক দ্বন্দ্বে পড়েছেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া দুই সন্তানের বাবা হারুন বিশারা জানান, স্কুলে পরিস্থিতি নিরাপদ নয় জেনেও তারা সন্তানদের সাহস জোগাতে সঙ্গে আসছেন। সন্তানদের জীবন নিয়ে ভয় থাকলেও বসতি স্থাপনকারীদের হামলার মুখে নিজেদের ভূমি ছেড়ে না যাওয়ার দৃঢ় সংকল্প রয়েছে অভিভাবকদের।

গ্রামের অ্যাম্বুলেন্সকর্মী হাদি আল-নাসান জানান, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে পরিস্থিতি আরও বিপজ্জনক রূপ নিয়েছে এবং বসতি স্থাপনকারীরা সামরিক বাহিনীর পূর্ণ সুরক্ষা পাচ্ছে। জুনে প্রকাশিত জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের ভূমি থেকে বিতাড়িত করার কৌশল হিসেবে শিশুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। যদিও ইসরায়েল এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।

আল-মুঘাইয়িরের শেষ ভেড়া খামারি সামি আবু রাহমা জানান, জুলাই মাসে খামারে খেলার সময় তার নয় বছর বয়সী ছেলে সালিম বসতি স্থাপনকারীর গুলিতে আহত হয়। সামির মতে, পরিবারগুলোকে উচ্ছেদ করতে শিশুদের ভয় দেখানোর পথ বেছে নিয়েছে দখলদারেরা। আঞ্চলিক বসতি স্থাপনকারী পরিষদ জানিয়েছে, ওই ঘটনায় জড়িত সন্দেহে এক সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে ৩১৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৬০০ জনের বেশি আহত হয়েছেন। একই সময়ে ইসরায়েলের ২০ জন নিহত ও ১২৩ জন আহত হন। বসতি সম্প্রসারণের পাশাপাশি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ভূমির নিয়ন্ত্রণ জোরদার করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.