আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরের ক্রমাগত অবনতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নিউজিল্যান্ড। একই সঙ্গে দেশটি সতর্ক করে বলেছে, ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসী পদক্ষেপ সেখানে দীর্ঘস্থায়ী শান্তির সম্ভাবনাকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। মঙ্গলবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স এই আশঙ্কার কথা তুলে ধরেন।

পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে নিউজিল্যান্ডের গভীর উদ্বেগ
অধিকৃত পশ্চিম তীরে গড়ে ওঠা অবৈধ ইসরায়েলি বসতি

উইনস্টন পিটার্স বলেন, ‘ইসরায়েলের পদক্ষেপে একটি লক্ষণীয় তীব্রতা দেখা যাচ্ছে, যা টেকসই শান্তির সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলছে।’

তিনি জানান, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এসব বসতির বিস্তার দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে নস্যাৎ করছে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদারদের সহিংসতার তীব্র নিন্দা জানান এবং এসব ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানান।

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নিউজিল্যান্ডও ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা বসতি সম্প্রসারণ বন্ধ করে, বসতি স্থাপনকারীদের সহিংসতা প্রতিরোধ ও নিরসন করে এবং শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ন করে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকে।’

পিটার্স আরও উল্লেখ করেন, ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নেওয়ার যেকোনো পদক্ষেপ কিংবা ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার হুমকির তীব্র বিরোধিতা করে ওয়েলিংটন। এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ।

ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস নিশ্চিত করতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে ‘সর্বোত্তম আশা’ হিসেবে আখ্যায়িত করে এর প্রতি নিউজিল্যান্ডের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।

এর আগে মঙ্গলবার যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবস্থিত অবৈধ ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য সীমিত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের ঘোষণা দেয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.