প্রধানমন্ত্রীর সম্মানি পাবেন ২৮০ ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত
- Details
- by ২৪ ডেস্ক
ফেনীর ফুলগাজী থেকে শুরু হচ্ছে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সরকারি সম্মানি ভাতা বিতরণ কার্যক্রম। প্রথম ধাপে এই উপজেলার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মন্দিরের পুরোহিতদের হাতে সরাসরি এই অর্থ তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ১৭ সেপ্টেম্বর ফুলগাজীর ২৭০ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতের মাঝে এ সম্মানি দেওয়া হবে। বুধবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর লক্ষ্যে গঠিত সেলের অষ্টম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ কর্মসূচির জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। প্রথম অর্থবছরে সারা দেশের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় প্রতিনিধি এই ভাতার আওতায় আসবেন। আগামী চার বছরের মধ্যে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কাঠামোর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ভাতা বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়েছে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সফটওয়্যার ব্যবহার করে জি-টু-পি পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক হিসাবে অর্থ পৌঁছে দেওয়া হবে। মাঠপর্যায়ের তথ্য নথিভুক্তির কাজ শেষ হলে আগামী মাসের প্রথমার্ধে গত জুলাই থেকে কার্যকর হওয়া বকেয়াসহ সম্পূর্ণ অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে।
ইতোমধ্যে 'মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানি ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা ২০২৬'-এর গেজেট প্রকাশ করা হয়েছে। এর আওতায় মাসিক সম্মানির পাশাপাশি উৎসব ভাতা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.