আপনি পড়ছেন

বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট থাকবে না—এমনটা হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সঙ্গে বিএনপি সরকারের সময়ে দুর্নীতি ও ঋণখেলাপির সমস্যাও দেখা দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা: বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ সংকট থাকবে না, এটা অসম্ভব
রুমিন ফারহানা

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রুমিন ফারহানা। তার বক্তব্যের সময় সংসদে হট্টগোল শুরু হলেও তিনি বক্তব্য চালিয়ে যান।

রুমিন ফারহানা বলেন, প্রতিটি সরকারেরই নিজস্ব একটি রাজনৈতিক চরিত্র থাকে। বিএনপি সরকারে এসে গ্যাস ও বিদ্যুতের সংকট থাকবে না—এটা বাস্তবসম্মত নয়। একইভাবে সারের সংকট হবে না কিংবা সার কারখানায় অনিয়ম হবে না—এমন প্রত্যাশাও করা যায় না।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষ অবস্থানে থাকবে না—এমন নিশ্চয়তাও দেওয়া যায় না। একইভাবে ঋণখেলাপির ক্ষেত্রেও দেশের অবস্থান খারাপ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

নিজের বক্তব্যের একপর্যায়ে সংসদে বিরোধিতার ধরন নিয়েও কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, সংসদের পরিবেশ ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠছে। তার কাছে মনে হচ্ছে, পরিস্থিতি অনেকটা আওয়ামী লীগ সরকারের আমলের সংসদের মতো হয়ে গেছে।

তিনি বলেন, অতীতে আওয়ামী লীগের সমালোচনা করলে সংসদে হট্টগোলের মুখে পড়তে হতো। এখন বিএনপির পক্ষ থেকেও একই ধরনের আচরণ দেখা যাচ্ছে, বরং কোনো কোনো ক্ষেত্রে তা আরও বেশি বলে মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানার দাবি, বর্তমান সংসদের অনেক সদস্যের বিরুদ্ধেই ঋণখেলাপির অভিযোগ বা পরিচয় রয়েছে।

নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রচলন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে ঋণখেলাপি হিসেবে থাকা ব্যক্তিরা আদালতে গিয়ে নাম বাদ দেওয়ার উদ্যোগ নেন—এ ধরনের ঘটনা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন নয়।

তার ভাষ্য, নির্বাচনের আগে দ্রুত ঋণখেলাপির তালিকা থেকে নাম সরানোর চেষ্টা করা হয়। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর আবার একই ব্যক্তিদের ঋণখেলাপির তালিকায় ফিরে আসার বিষয়টি বহুদিনের চর্চা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.