আপনি পড়ছেন

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ যাচাই-বাছাইয়ে আমলযোগ্য বিবেচিত হওয়ায় আইন অনুযায়ী অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই পদক্ষেপ কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বলে সংস্থাটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

দুদক সচিব: আইন মেনেই আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান
মো. সাইদুর রহমান খান

বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান। এর আগে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ অভিযোগ করেন, দুদককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাকে হয়রানি করা হচ্ছে।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে পদক্ষেপ নেওয়ার অভিযোগ নাকচ করে দুদক সচিব জানান, দুদকে কোনো অভিযোগ এলে তা প্রথমে যাচাই-বাছাই কমিটির কাছে যায়। ওই কমিটি অভিযোগটির প্রাথমিক দিকগুলো খতিয়ে দেখে একটি সুপারিশ ও মতামত কমিশনে জমা দেয়। কমিশন সেই প্রতিবেদন পর্যালোচনা করে আইনানুগভাবে অনুসন্ধানের অনুমোদন দিয়েছে। অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করার সুযোগ নেই।

অনুসন্ধান শুরুর দিনে জনসংযোগ কর্মকর্তার বক্তব্যকে 'স্লিপ অব টাং' উল্লেখ করে সাইদুর রহমান খান বলেন, সংক্ষুব্ধ যে কেউ বক্তব্য দিতে পারেন বা আইনি পদক্ষেপ নিতে পারেন, তবে দুদক নিয়মের বাইরে কোনো কাজ করে না।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়মের অভিযোগে গত ২ সেপ্টেম্বর আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অন্য তিন কর্মকর্তা হলেন মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদকের উপপরিচালক জাহিদ কালামের নেতৃত্বে গঠিত একটি বিশেষ দল বর্তমানে এই অভিযোগ অনুসন্ধান করছে। অনুসন্ধানের অংশ হিসেবে আসিফ মাহমুদের মেয়াদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সম্পন্ন হওয়া সব নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত নথিপত্র চেয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুদক।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.