কৃষি সুরক্ষায় ১ লাখ ১০ হাজার টন সার আমদানি
- Details
- by ২৪ ডেস্ক
মাঠপর্যায়ে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রেখে জাতীয় কৃষি উৎপাদন সচল রাখতে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজার থেকে বেলারুশ, মরক্কো ও সৌদি আরব থেকে এমওপি, ডিএপি এবং ইউরিয়া সার কেনার তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৪৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ১৮টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বেসরকারি পর্যায়ে মেসার্স সুফলা ট্রেডিং করপোরেশনের মাধ্যমে বেলারুশ থেকে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আনা হবে। প্রতি মেট্রিক টন ৩৯৮ দশমিক ৯৭ মার্কিন ডলার হিসেবে এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৯ লাখ ৬৯ হাজার ১০০ ডলার। এছাড়া জিটুজি ভিত্তিতে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস, এস.এ. থেকে ৪৩৯ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ১৮০ টাকা ব্যয়ে কেনা হবে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার, যেখানে প্রতি টনের দাম পড়বে ৮৮৯ দশমিক ৩৩ মার্কিন ডলার। পাশাপাশি সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩৯১ দশমিক ৬৬ ডলার দরে ১৯৩ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৩৬০ টাকায় কেনা হবে আরও ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার।
একই সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় অভ্যন্তরীণ বাজার সরবরাহে ৯ হাজার মেট্রিক টন ছোলা এবং ১ কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল কেনার অনুমোদন দেওয়া হয়। জ্বালানি খাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে টোটালএনার্জিস থেকে এলএনজি আমদানির প্রস্তাবও পাস করেছে কমিটি। এছাড়া দেশের আটটি বিভাগীয় মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগ নির্ণয় ব্যবস্থা আধুনিকায়নে ডিজিটাল এক্স-রে, এনজিওগ্রাফি, গ্যাস্ট্রোস্কোপি, কোলোনোস্কোপি, এমআরআই, সিটি স্ক্যানার, ম্যামোগ্রাফি ও আল্ট্রাসনোগ্রাফিসহ প্রয়োজনীয় ইমেজিং যন্ত্রপাতি ক্রয়ের সিদ্ধান্ত হয়।
অবকাঠামো উন্নয়নে ২০২২ সালের বন্যায় সুনামগঞ্জ ও হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু পুনর্বাসনের দুটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাংকের অর্থায়নে বেনাপোল স্থলবন্দরে নতুন পোর্ট ভবন, পার্কিং ইয়ার্ড, শেড, গুদাম এবং ট্রান্সশিপমেন্ট শেড নির্মাণের দুটি প্রস্তাব অনুমোদন পায়। তবে শিল্প মন্ত্রণালয়ের অনুরোধে ডিএপিএফসিএল ও টিএসপিসিএলের জন্য ফসফরিক অ্যাসিড আমদানিসংক্রান্ত দুটি প্রস্তাব প্রত্যাহার করা হয়। একই সঙ্গে সেপ্টেম্বর-ডিসেম্বর মেয়াদের জন্য গ্যাস অয়েল ও জেট এ-১ জ্বালানি তেল কেনার প্রস্তাবে দরদাতাদের প্রিমিয়াম ও রেফারেন্স মূল্য পর্যালোচনার পর পুনরায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.