অননুমোদিত স্লিপার বাস: ৪১টির নিবন্ধন স্থগিত বিআরটিএর
- Details
- by ২৪ ডেস্ক
অননুমোদিতভাবে কাঠামো পরিবর্তন করে সিঙ্গেল-ডেকার থেকে ডাবল-ডেকার স্লিপার বাসে রূপান্তর করায় ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে সড়কে অবৈধ এসব যানের চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে এবং ফিটনেস ও রুট পারমিট বাতিলসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে পুলিশ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে।

হাইকোর্ট বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে বিআরটিএর প্রকৌশল শাখার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত তিন সদস্যের টেকনিক্যাল কমিটির প্রতিবেদনে এসব প্রশাসনিক পদক্ষেপের চিত্র উঠে এসেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খানের একটি রিট আবেদনের শুনানির পর আদালত এই স্বাধীন কারিগরি কমিটি গঠনের আদেশ দিয়েছিলেন। বিআরটিএর পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে ছিলেন উপপরিচালক এ. এস. এম কামরুল হাসান এবং সদস্য সচিবের দায়িত্বে ছিলেন সহকারী পরিচালক মো. মঈনুল ইসলাম।
কমিটির প্রতিবেদনে জানানো হয়, বিআরটিএ থেকে ডাবল-ডেকার স্লিপার বাসের কোনো ধরনের অনুমোদন বা রেজিস্ট্রেশন দেওয়ার সুযোগ নেই। তবে কিছু পরিবহন মালিক সিঙ্গেল-ডেকার হিসেবে রেজিস্ট্রেশন নেওয়ার পর বাসের বডি পরিবর্তন করে অননুমোদিতভাবে ডাবল-ডেকার স্লিপার হিসেবে সড়কে পরিচালনা করছেন। ফিটনেস নবায়নের জন্য এসব রূপান্তরিত বাস বিআরটিএতে হাজির করা হলে সেগুলোর ফিটনেস নবায়ন বন্ধ রাখা হচ্ছে এবং একই সঙ্গে রেজিস্ট্রেশন স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। পাশাপাশি এ ধরনের অবৈধ মোটরযানের রুট পারমিট প্রদানও সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিআরটিএর ডাটাবেজে সাধারণ ডাবল-ডেকার হিসেবে ৮২৯টি বাসের তথ্য থাকলেও স্লিপার বাসের কোনো অস্তিত্ব নেই। সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী বর্তমানে শুধু সিঙ্গেল-ডেকার বাসের অনুমোদন ও রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে দূরপাল্লার যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে উন্নত দেশের অভিজ্ঞতার ভিত্তিতে ডাবল-ডেকার স্লিপার বাস পরিচালনার লক্ষ্যে একটি জাতীয় গাইডলাইন ও নীতিমালা তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.