তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে থাকছে না বাংলাদেশ
- Details
- by ২৪ ডেস্ক
আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া এবং প্রটোকল নিয়ে অসন্তোষের কারণে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের সরকারপ্রধান হিসেবে আমন্ত্রণ না জানিয়ে কেবল বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আউটরিচ সেশনে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানোয় ঢাকা এই সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং আঞ্চলিক জোট বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে যোগ দিতে বলা হয়েছিল। আমন্ত্রণ জানানোর এই প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট নয়।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এই জোটের সদস্য না হলেও বর্তমানে বিমসটেকের সভাপতির দায়িত্বে থাকায় দেশটিকে আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল আয়োজক ভারত। এর আগে ৪ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মেলনে যোগদানের বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।
বহুপাক্ষিক এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ না করলেও অনুকূল কূটনৈতিক পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যেতে পারেন বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর নরেন্দ্র মোদীর প্রশাসন বাংলাদেশের নতুন সরকারপ্রধানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল।
পরবর্তীতে গত ৫ আগস্ট দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর ঢাকা তীব্র প্রতিক্রিয়া জানায় এবং প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে দুটি শর্ত দেয়। ঢাকা স্পষ্ট করেছে, সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধটি বর্তমানে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় পর্যালোচনার কথা বলছে নয়াদিল্লি। তবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, সরকারপ্রধানের ভারত সফরের সাথে এই প্রত্যর্পণ প্রক্রিয়া সরাসরি সম্পর্কিত এবং একে গুরুত্বের সঙ্গেই বিবেচনা করতে হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.