র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল পাস সংসদে
- Details
- by ২৪ ডেস্ক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামের নতুন বিশেষায়িত ইউনিট গঠনের আইন পাস করেছে জাতীয় সংসদ। বিরোধী দলের আপত্তি সত্ত্বেও কণ্ঠভোটে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ অনুমোদন পায়।

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধিবেশনে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এর আগে সংসদীয় কমিটির যাচাই-বাছাই শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে প্রতিবেদন পেশ করেন।
আইন অনুযায়ী, এসআরবির প্রধান কার্যালয় ঢাকায় অবস্থিত হবে। বাহিনীর প্রশাসনিক, আর্থিক ও অপারেশনাল কার্যক্রম পরিচালনায় মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাবেন বাংলাদেশ পুলিশের অন্যূন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তা। এই আইন কার্যকরের সঙ্গে সঙ্গে র্যাব বিলুপ্ত হবে এবং সংস্থাটির বিদ্যমান সব জনবল, স্থাবর-অস্থাবর সম্পদ, আর্থিক তহবিল, দায়, চুক্তি ও নথি তাৎক্ষণিকভাবে এসআরবিতে স্থানান্তরিত হবে।
নতুন এই বিশেষায়িত বাহিনীকে জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন, মাদক, সাইবার অপরাধ, গুম এবং মানবপাচারের মতো অপরাধ দমনের দায়িত্ব দেওয়া হয়েছে। সদস্যরা ফৌজদারি কার্যবিধি মেনে তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে গ্রেপ্তার করা কোনো ব্যক্তি কিংবা জব্দ করা আলামত নিজেদের হেফাজতে রাখার সুযোগ থাকবে না; তা অনতিবিলম্বে নিকটবর্তী থানা পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে সাব-ইন্সপেক্টর বা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা ফৌজদারি অপরাধের তদন্ত করতে পারবেন।
বিলে বাহিনীর সদস্যদের অপেশাদার আচরণ, মাদকাসক্তি, চাঁদাবাজি, বেআইনি জমি দখল ও শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে চাকরি থেকে বরখাস্ত, পদাবনতি, বেতন বৃদ্ধি স্থগিতসহ বিভিন্ন শাস্তির বিধান রাখা হয়েছে। সদস্যদের বিরুদ্ধে আসা অভিযোগ পর্যালোচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, বিচার বিভাগ এবং মানবাধিকার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি অভিযোগ প্রতিকার কমিটি গঠন করা হবে।
বিলটি পাসের প্রক্রিয়ায় বিরোধী দলের পক্ষ থেকে সাতটি বিষয়ে নোট অব ডিসেন্ট বা আপত্তি দেওয়া হয়। বিরোধী সদস্যরা মত দেন, ব্যাপক জাতীয় পরামর্শ ও কার্যকর জবাবদিহি কাঠামো নিশ্চিত না করে তাড়াহুড়ো করে আইনটি পাস করা হলে নতুন ইউনিটটিও পুরোনো বাহিনীর রূপ নিতে পারে। একই সঙ্গে অভিযোগ প্রতিকার কমিটির নেতৃত্বে এসআরবি কর্মকর্তাদের বাদ দিয়ে অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতির নেতৃত্ব নিশ্চিত করার প্রস্তাব তোলা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.