আপনি পড়ছেন

প্রভাবশালী বা ক্ষমতাবান—পরিচয় বিবেচনায় না নিয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্নীতিবাজ যতই প্রভাবশালী হোক, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে হবে।

দুর্নীতিবাজদের দমনে দুদককে কঠোর হওয়ার বার্তা রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের জানান।

সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের বিভিন্ন কার্যক্রম, দুর্নীতি প্রতিরোধে নেওয়া উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দুদকের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অনিয়ম, অপশাসন ও জবাবদিহির ঘাটতির কারণে দুর্নীতি দেশের অন্যতম বড় সমস্যায় পরিণত হয়েছে। দুর্নীতি নিয়ন্ত্রণ ও নির্মূলের ওপর দেশের সামগ্রিক অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল।

দুর্নীতি দমনে দুদককে সাহস ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের প্রভাব বা প্রতিপত্তির কাছে নতি স্বীকার না করে কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।

এ সময় দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা বিপুলসংখ্যক মামলার দ্রুত আইনগত নিষ্পত্তির ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। মামলার দীর্ঘসূত্রতা কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি গুরুতর দুর্নীতির অভিযোগ দ্রুত অনুসন্ধান করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য দুদককে আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি দুর্নীতিবিরোধী সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচার কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। দুদকের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।

দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকারী প্রতিনিধিদলে আরও ছিলেন কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.