পদবিতে 'মাননীয়' বর্জন শুরু প্রধানমন্ত্রীর দপ্তরে
- Details
- by ২৪ ডেস্ক
সরকারি নথিপত্র ও দাপ্তরিক যোগাযোগে নিজের পদবির আগে 'মাননীয়'সহ সব ধরনের সম্মানসূচক শব্দ বর্জনের সিদ্ধান্ত বাস্তবায়নে নিজ কার্যালয় থেকেই আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব নথি, সারসংক্ষেপ ও প্রশাসনিক কার্যক্রমে পদবির পূর্বে 'মাননীয়' শব্দ বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় জানানো হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সঙ্গে দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ উপস্থাপনের সময় লিখিতভাবে 'মহামান্য', 'মাননীয়' বা অন্য কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না।
প্রজ্ঞাপনের এই নির্দেশনা কার্যকর করতে প্রধানমন্ত্রী তার কাছে উপস্থাপিত সরকারি নথিতে 'মাননীয় প্রধানমন্ত্রী'র পরিবর্তে কেবল 'প্রধানমন্ত্রী' লেখার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, আনুষ্ঠানিক পদমর্যাদার তুলনায় সরকারি দায়িত্ব ও জবাবদিহিকে অগ্রাধিকার দেওয়া এবং শীর্ষ পর্যায় থেকে অতিরিক্ত আড়ম্বর ও ভিআইপি সংস্কৃতির অবসান ঘটানোর প্রয়াস হিসেবেই এই চর্চা শুরু হয়েছে।
প্রশাসনিক শৃঙ্খলা ও সমতার বার্তা দিতে কার্যালয়ে প্রবেশের পর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মতো অনলাইন হাজিরা ব্যবস্থায় উপস্থিতি নথিভুক্ত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইভাবে কার্যদিবস শেষে কার্যালয় ত্যাগের সময়ও নির্ধারিত ডিজিটাল পদ্ধতিতে প্রস্থান লিপিবদ্ধ করছেন তিনি। এর মাধ্যমে পদমর্যাদা নির্বিশেষে সবার জন্য প্রশাসনিক নিয়ম সমানভাবে প্রযোজ্য হওয়ার দৃষ্টান্ত তৈরি করা হচ্ছে।
এর আগে অতিরিক্ত প্রটোকল ও ব্যক্তিকেন্দ্রিক প্রচার কমাতে সরকারি প্রচারণায় নিজের ছবি ব্যবহার না করা, গাড়িবহরের আকার ছোট রাখা এবং চলাচলের সময় সাধারণ মানুষের জন্য ট্রাফিক সিগন্যাল সচল রাখার মতো পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া রাষ্ট্রীয় ও সরকারি আনুষ্ঠানিক কর্মসূচি ছাড়া দেশে বা বিদেশে পতাকাবাহী গাড়ি ব্যবহার থেকেও বিরত থাকছেন প্রধানমন্ত্রী।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.