আপনি পড়ছেন

দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে এবং মানুষ স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বাকস্বাধীনতার চর্চায় শালীনতার সীমা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সংসদে প্রধানমন্ত্রী: বাকস্বাধীনতা যেন শালীনতার সীমা না ছাড়ায়
তারেক রহমান

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের সময়ে জনগণের বিভিন্ন গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং দেশে মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে এই স্বাধীনতা যেন কোনোভাবেই অশালীন বক্তব্য বা গালাগালির সংস্কৃতিতে পরিণত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। গণতন্ত্রে ভিন্নমত ও রাজনৈতিক প্রতিযোগিতা স্বাভাবিক বিষয়। কিন্তু মতের অমিল যেন পরস্পরের প্রতি শত্রুতা তৈরি না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, কোনো বিবেকবান মানুষই চান না দেশের রাজনৈতিক সংস্কৃতি গালাগালির পর্যায়ে নেমে যাক। পারিবারিক পরিবেশে যেসব শব্দ বা ভাষা ব্যবহার করতে মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করেন না, জনপরিসর বা সংসদেও সেসব ভাষা ব্যবহারের যৌক্তিকতা নেই।

এ জন্য দল-মত নির্বিশেষে সবাইকে ‘গালাগালি সংস্কৃতির’ বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান সরকারপ্রধান। তার বক্তব্যের সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি দল ও বিরোধী দল—সবাইকে নিয়ে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে হবে। দেশের স্বার্থকে সবার ওপরে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, গণতন্ত্র ও গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে অতিরিক্ত বিরোধ ও বিভেদ তৈরি হলে এর সুযোগ নিতে পারে বিতাড়িত ফ্যাসিস্ট শক্তি। রাজনৈতিক বিভাজন তাদের পুনরায় সক্রিয় হওয়ার পথ সহজ করে দিতে পারে।

তারেক রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থ এবং জুলাইয়ের শহীদদের প্রতি দায়িত্ববোধ থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতের ভিন্নতা থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতাও থাকবে। সেটিই স্বাভাবিক গণতান্ত্রিক চর্চা। তবে সেই প্রতিযোগিতা যেন বিদ্বেষ বা শত্রুতায় রূপ না নেয়, তা নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার।

বৃহস্পতিবার বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। মাগরিবের নামাজের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দেওয়া অধিবেশন সমাপ্তির আদেশ সংসদে পড়ে শোনান।

সংসদের রেওয়াজ অনুযায়ী সমাপনী অধিবেশনে প্রথমে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং পরে সংসদ নেতা বক্তব্য দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাত ৭টা ৪৫ মিনিটে তাঁর সমাপনী বক্তব্য শুরু করেন। গত ২৭ আগস্ট শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন এদিন শেষ হয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.