সংসদের তৃতীয় অধিবেশনে ৬ বিল পাসসহ ৩৫ কমিটি গঠন
- Details
- by ২৪ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে উত্থাপিত ছয়টি বিলের সবকটিই পাস হয়েছে। মাত্র নয় কার্যদিবসের সংক্ষিপ্ত এই অধিবেশনে শতভাগ আইন প্রণয়নের পাশাপাশি ৩৫টি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়।

বৃহস্পতিবার অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। গত ২৭ আগস্ট শুরু হওয়া এই অধিবেশনে মোট নয়টি বৈঠক অনুষ্ঠিত হয়। আইন প্রণয়ন কার্যক্রমের পাশাপাশি একটি বিশেষ কমিটিও পুনর্গঠন করা হয়েছে।
অধিবেশন চলাকালে মন্ত্রীদের উত্তরদানের জন্য সংসদ সদস্যরা মোট ২ হাজার ৬৭৬টি প্রশ্ন জমা দেন, যার মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীরা ১ হাজার ৬৭৮টির উত্তর দেন। অন্যদিকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য জমা পড়া ১৪৪টি প্রশ্নের মধ্যে ১৫টির জবাব দেন প্রধানমন্ত্রী।
কার্যপ্রণালি বিধির আওতায় বিভিন্ন নোটিশের ওপর সংসদে বিশদ পর্যালোচনা চলে। ৬৮ বিধিতে পাওয়া সাতটি নোটিশের মধ্যে দুটি গৃহীত ও আলোচিত হয়। ৭১ বিধির ১৫টি নোটিশের মধ্যে ১৪টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয় এবং ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্যের জন্য ১২৪টি নোটিশ জমা পড়ে। এ ছাড়া ১৪৭ বিধির দুটি নোটিশের একটিতে আলোচনা হয় এবং ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপন করা হয়।
সমাপনী বক্তব্যে স্পিকার বলেন, দীর্ঘ ১৭ বছর পর জনগণের প্রত্যক্ষ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠিত হয়েছে। মতের ভিন্নতাকে স্বাভাবিক উল্লেখ করে তিনি সংসদ সদস্যদের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংসদীয় রীতির প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিরোধীদলীয় নেতা এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান স্পিকার। পরে রাষ্ট্রপতির আদেশ পাঠের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.