দেশে ভাত খাওয়া কমেছে, পাতে বাড়ছে ফল ও আমিষ
- Details
- by ২৪ ডেস্ক
ভাতনির্ভর খাদ্যাভ্যাস থেকে বেরিয়ে বাংলাদেশিদের দৈনন্দিন খাদ্যতালিকায় ফলমূল, শাকসবজি ও প্রাণিজ আমিষের অংশ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় জরিপের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত প্রায় দুই দশকে দেশে দৈনিক মাথাপিছু ভাত খাওয়ার পরিমাণ ২৫ দশমিক ২ শতাংশ কমেছে।

জরিপের তুলনামূলক তথ্যে দেখা যায়, ২০০৫ সালে দেশের একজন মানুষ দৈনিক গড়ে ৪৩৯ দশমিক ৬ গ্রাম ভাত খেতেন, যা ২০২২ সালে কমে ৩২৮ দশমিক ৯২ গ্রামে দাঁড়িয়েছে। খাদ্য তালিকায় ভাতের প্রধান অবস্থান বজায় থাকলেও সার্বিক খাদ্যগ্রহণে বৈচিত্র্য এসেছে। এই সময়ে ফল খাওয়ার পরিমাণ সর্বোচ্চ ১৯৩ দশমিক ৫ শতাংশ বেড়ে দৈনিক ৩২ দশমিক ৫ গ্রাম থেকে ৯৫ দশমিক ৪ গ্রামে পৌঁছেছে। ফলে জাতীয় খাদ্য তালিকায় আলু ও মাছকে পেছনে ফেলে ফল তৃতীয় স্থানে উঠে এসেছে।
একই সময়ে শাকসবজি গ্রহণের হার ১৫৭ গ্রাম থেকে ২৮ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০১ দশমিক ৯২ গ্রামে। এতে ভাত ও সবজি খাওয়ার অনুপাত ২ দশমিক ৮ গুণ থেকে কমে ১ দশমিক ৬ গুণে নেমে এসেছে। এছাড়া আলু খাওয়ার পরিমাণ ১০ শতাংশ বেড়ে ৬৯ দশমিক ৭ গ্রামে দাঁড়িয়েছে।
প্রাণিজ আমিষের মধ্যে হাঁস-মুরগির মাংস খাওয়ার পরিমাণ ২৮৫ শতাংশ বেড়ে দৈনিক ২৬ দশমিক ১৭ গ্রাম হয়েছে। গরুর মাংস গ্রহণ ৪৯ দশমিক ৫ শতাংশ বেড়ে ১১ দশমিক ৬৬ গ্রাম, খাসির মাংস ১ দশমিক ২৮ গ্রাম এবং ডিম খাওয়ার পরিমাণ দ্বিগুণের বেশি বেড়ে মাথাপিছু ১২ দশমিক ৭৩ গ্রামে উন্নীত হয়েছে। অন্যদিকে মাছ খাওয়ার পরিমাণ ৬০ শতাংশের বেশি বেড়ে দৈনিক ৬৭ দশমিক ৮৩ গ্রামে পৌঁছেছে। পাশাপাশি ডাল খাওয়ার পরিমাণ ২০ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ১৫ গ্রামে এবং ভোজ্যতেল ব্যবহার ৮৭ শতাংশ বেড়ে দৈনিক ৩০ দশমিক ৮৫ গ্রামে উন্নীত হয়েছে।
খাদ্যাভ্যাসের এই পরিবর্তনের সঙ্গে পারিবারিক ব্যয়ের ধরনেও রূপান্তর ঘটেছে। ২০০৫ সালে একটি পরিবারের মোট ব্যয়ের ৫৩ দশমিক ৮ শতাংশ খাদ্যে খরচ হতো, যা ২০২২ সালে কমে ৪৫ দশমিক ৮ শতাংশে নেমে এসেছে। বিপরীতে আবাসন, চিকিৎসা, শিক্ষা ও পরিবহনের মতো খাদ্যবহির্ভূত খাতে খরচ ৪৬ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৫৪ দশমিক ২ শতাংশ হয়েছে। তবে আয়ের বৈষম্যের কারণে এখনো সবচেয়ে দরিদ্র ৫ শতাংশ পরিবারকে মোট আয়ের ৫৯ দশমিক ৮ শতাংশই খাবারের পেছনে ব্যয় করতে হয়, যেখানে শীর্ষ ধনী ৫ শতাংশ পরিবার খাদ্যে ব্যয় করে মাত্র ২৮ দশমিক ৯ শতাংশ।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন জানান, আয়ের প্রবৃদ্ধি, নগরায়ণ এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধির প্রভাবে মানুষের খাদ্যাভ্যাসে এই পরিবর্তন এসেছে। তবে জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে সীমিত আয়ের পরিবারগুলোকে খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে পুষ্টিকর খাবারের ভারসাম্য বজায় রাখতে বেগ পেতে হচ্ছে।
অর্থনীতিবিদদের মতে, দেশে মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধির সাথে সাথে চালের তুলনায় মাংস, মাছ, গম ও ভোজ্যতেলের অভ্যন্তরীণ চাহিদা দ্রুত বাড়ছে। অভ্যন্তরীণ কৃষি উৎপাদন ব্যবস্থার মাধ্যমে এই বর্ধিত চাহিদা পূরণ করা সম্ভব না হলে আমদানি নির্ভরতা বাড়বে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বাণিজ্য ভারসাম্যে বাড়তি চাপ তৈরি করতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.