লবণের পাইকারি দামে উল্লম্ফন: বাজারে বড় অস্থিরতার শঙ্কা
- Details
- by ২৪ ডেস্ক
স্থানীয় উৎপাদনে বড় ধরনের ঘাটতি এবং মজুত ফুরিয়ে আসার সুযোগে পাইকারি বাজারে লবণের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ। নতুন মৌসুম শুরুর আগে দ্রুত সরবরাহ স্বাভাবিক করা না গেলে ভোক্তা ও খুচরা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উৎপাদন ও বাজারদর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রতি মণ (৪০ কেজি) অপরিশোধিত লবণ বিক্রি হচ্ছে ৩৮০ টাকায়। গত বছরের একই সময়ে এই দর ছিল ২৫৩ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মণে দাম বেড়েছে ১২৭ টাকা। ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, পাইকারি মোকামে দর আরও বেড়ে প্রতি মণ ৪০০ টাকায় ঠেকেছে। এর সরাসরি প্রভাবে খোলা ও সাধারণ লবণের দাম খুচরায় কেজিপ্রতি সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সর্বশেষ ২০২৫-২৬ মৌসুমে দেশে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২৭ লাখ ১৫ হাজার টন। তবে বৈরী আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত উৎপাদিত হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৯২৬ টন। ফলে একক মৌসুমেই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ৭৪ টন। এর আগে ২০২৩-২৪ মৌসুমে রেকর্ড ২৪ লাখ ৩৮ হাজার টন এবং পরের মৌসুমে ২২ লাখ ৫৫ হাজার টন লবণ উৎপাদিত হয়েছিল। চলতি মৌসুমে ১৯৪ কার্যদিবসের মধ্যে প্রতিকূল আবহাওয়ায় প্রায় ৪০ দিন চাষিরা মাঠে নামতে পারেননি। কক্সবাজার ও চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলের ৬৭ হাজার ৭৫৭ একর জমিতে প্রায় ৪০ হাজার ১৫০ জন চাষি লবণ উৎপাদনে যুক্ত ছিলেন।
দেশে বার্ষিক লবণের মোট চাহিদা রয়েছে ২২ থেকে ২৫ লাখ টন। এর মধ্যে শুধু খাবার উপযোগী আয়োডিনযুক্ত লবণের চাহিদা ৮ লাখ টনের বেশি, আর বাকি অংশ ব্যবহৃত হয় চামড়া ও বস্ত্রসহ বিভিন্ন শিল্প খাতে। তবে অপরিশোধিত লবণ প্রক্রিয়াজাতকরণের সময় ২০ থেকে ৩০ শতাংশ ঘাটতি তৈরি হয়। ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে পরিবহনরত লবণসহ মোট মজুত ছিল ৫ লাখ ৯৬ হাজার ১৮৪ টন, যার মধ্যে ব্যবহারযোগ্য মজুতের পরিমাণ প্রায় ৫ লাখ ৬১ হাজার টন। এই মজুত দিয়ে নতুন মৌসুম পর্যন্ত চলা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইসলামপুর লবণ মিল মালিক সমিতির সভাপতি শামসুল আলম আজাদ জানান, দেশে লবণের চাহিদা ও ঘাটতি অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। নতুন মৌসুমের উৎপাদন বাজারে আসার আগেই আমদানি প্রক্রিয়া শেষ না হলে সরবরাহ সংকট আরও ঘনীভূত হবে।
ঘাটতি পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে দেড় লাখ টন লবণ আমদানির অনুমোদন চেয়ে শিল্প মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বিসিকের লবণ সেল। বিসিকের মহাব্যবস্থাপক ও লবণ সেলের প্রধান সরোয়ার আলম জানান, স্থানীয় উৎপাদনের ওপর ভিত্তি করেই দেশের চাহিদা পূরণ করা হয়। তবে এবার বাজারে লবণের দাম অব্যাহতভাবে বাড়তে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমিত পরিসরে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.