আপনি পড়ছেন

রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটলেও সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে কৃষক নির্বাচন ও কোটা বরাদ্দে স্থানীয় রাজনৈতিক প্রভাব এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যের চিত্র অপরিবর্তিত রয়েছে। আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের পর বর্তমান বিএনপির আমলেও বোরো সংগ্রহ কার্যক্রমে কৃষক তালিকায় অনিয়ম, কম মূল্যে ধান বিক্রি ও ফড়িয়াদের কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে। আজ শুক্রবার বণিক বার্তায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ধান সংগ্রহ: কাটেনি মধ্যস্বত্বভোগী ও রাজনৈতিক প্রভাব
কৃষকের ধান সংগ্রহ

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) গবেষণার তথ্যানুযায়ী, সরকারি গুদামে ধান বিক্রি করা কৃষকদের ১৮ শতাংশই অতিরিক্ত ওজন নেয়া এবং অদৃশ্য ব্যয় দাবির মতো অনিয়মের মুখে পড়েন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও খাদ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, দেশে কৃষক পরিবারের সংখ্যা ১ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৭৫৭টি হলেও সরকারি গুদামে ধান সরবরাহে নিবন্ধিত কৃষক রয়েছেন মাত্র ১০ লাখ ৬৭ হাজার ৬০৩ জন। এছাড়া মোট উৎপাদনের অতি সামান্য অংশ সরাসরি কৃষকের কাছ থেকে ধান হিসেবে কেনা হয়, যার বড় অংশই চলে যায় চালকল মালিকদের নিয়ন্ত্রণে।

২০১৯ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে রাজশাহীতে দলীয় নেতাকর্মীদের কৃষক হিসেবে তালিকাভুক্ত করা এবং কুষ্টিয়ায় চাল সরবরাহে কেজিতে দুই টাকা কমিশন দাবির ঘটনা নথিভুক্ত হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ে মিলারদের পরিবর্তে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার জোরালো দাবি উঠলেও তা কার্যকর হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ময়মনসিংহ, মেহেরপুর, ঝিনাইদহ ও জামালপুরসহ বিভিন্ন জেলায় সংগ্রহ কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা পর্যায়ে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক এএইচএম সাইফুল ইসলাম জানান, মাঠপর্যায়ে সরাসরি কৃষকদের তুলনায় মধ্যস্বত্বভোগীরা অসৎ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ধান সরবরাহ করেন। আর্দ্রতার শর্ত ও প্রক্রিয়ার জটিলতায় কৃষকরা খোলা বাজারে ধান বিক্রি করতে বাধ্য হন। কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলমের মতে, মোট সংগ্রহের প্রায় ৮০ শতাংশ চালকল মালিকদের থেকে নেওয়া এবং সরকারি ধান কেনার পরিমাণ কম হওয়াই প্রকৃত কৃষকদের সুবিধা না পাওয়ার প্রধান কারণ।

চলতি বোরো মৌসুমে ২ কোটি ২৬ লাখ টন ধান উৎপাদনের বিপরীতে সরকারিভাবে ৫ লাখ ৭৮ হাজার ১৪০ টন ধান সংগ্রহ করা হয়েছে। একই সময়ে সেদ্ধ চাল সংগ্রহ হয়েছে ১২ লাখ ১ হাজার ৫৬৮ টন এবং আতপ চাল ১ লাখ ৫ হাজার ৩১৩ টন। খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করে শতভাগ স্বচ্ছতার সঙ্গে সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ধান কাটার এক-দুই মাস পর ইউনিয়ন বা বড় বাজার থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.