হিলারি: নেতানিয়াহু ফের জিতলে যুক্তরাষ্ট্রের কঠোর হওয়া উচিত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের জনগণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে পুনরায় নির্বাচিত করলে দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও কঠোর অবস্থান নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সম্প্রচারমাধ্যম এমএস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।

ইসরায়েলে আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের প্রসঙ্গ টেনে হিলারি ক্লিনটন বলেন, ‘ইসরায়েলিরা যদি আবারও সেই পথেই হাঁটার সিদ্ধান্ত নেয়, তবে আমার মতে যুক্তরাষ্ট্রের অবশ্যই অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।’
গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের আগেই হামাসের সম্ভাব্য হামলা সম্পর্কে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে সতর্কবার্তা পেয়েছিলেন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু হয়তো সেই সতর্কবার্তা বিশ্বাস করেননি, অথবা পরিস্থিতিকে নিজের অনুকূলে ব্যবহার করে আরও ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার মাধ্যমে নিজের অবস্থান সুসংহত করার কথা ভেবেছিলেন। হিলারি ক্লিনটন বলেন, ‘এটি ছিল নেতৃত্বের ব্যর্থতা। ইসরায়েলের জনগণকে সুরক্ষা দিতে এটি ছিল চরম ব্যর্থতা।’
তিনি আরও বলেন, ‘আমি বারবার বলেছি, আমি ইসরায়েলকে ভালোবাসি এবং নেতানিয়াহুর সরকার ও তার নীতিকে ঘৃণা করি।’ ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি আমেরিকাকে ভালোবাসি এবং ট্রাম্পের সরকার ও নীতিকে ঘৃণা করি।’
নেতানিয়াহু ক্ষমতা থেকে সরে দাঁড়ালে পরিস্থিতি ইতিবাচকভাবে বদলে যেতে পারে বলে মনে করেন হিলারি। তিনি বলেন, ‘আমি আশা করব নতুন কোনো প্রধানমন্ত্রী পশ্চিম তীরে দখলদারদের সহিংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। এ ধরনের সহিংসতার ক্ষেত্রে কোনো দায়মুক্তি থাকা উচিত নয়।’
সমাজে এমন মাত্রার সহিংসতা চলতে দেওয়া ফিলিস্তিনিদের জন্য অন্যায় এবং ইসরায়েলের জন্যও অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘একটি সমাজে যখন কোনো নির্দিষ্ট মাত্রার সহিংসতাকে অনুমোদন দেওয়া হয় এবং তা থামানো হয় না, তখন সেই সহিংসতা ধীরে ধীরে পুরো সমাজে ছড়িয়ে পড়ে।’
২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় গণহত্যা শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও অবৈধ দখলদারদের সহিংস হামলা তীব্র আকার ধারণ করেছে। এমন প্রেক্ষাপটেই এই মন্তব্য করলেন হিলারি ক্লিনটন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেখানে সহিংস হত্যাকাণ্ড, গ্রেপ্তার, বাড়িঘর ধ্বংস, মসজিদ ও যানবাহনে হামলা, ফসলি জমি নষ্ট, কৃষকদের তাদের জমিতে প্রবেশে বাধা এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির বহু ঘটনা নথিভুক্ত করেছে।
ফিলিস্তিনিরা সতর্ক করে বলছেন, ইসরায়েলি সামরিক অভিযান ও দখলদারদের এমন তাণ্ডব পুরো পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার পথ তৈরি করছে, যা জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে চরম হুমকির মুখে ফেলবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.