আদানির বিদ্যুৎকেন্দ্রে ত্রুটি, বাংলাদেশে লোডশেডিং বৃদ্ধির শঙ্কা
- Details
- by ২৪ ডেস্ক
ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। এতে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহের ওপর নতুন করে চাপ তৈরি হয়েছে এবং লোডশেডিং আরও তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বয়লারে ত্রুটি দেখা দেওয়ার পর বৃহস্পতিবার মধ্যরাতে ৮০০ মেগাওয়াটের ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

কয়লা পরিবহন জটিলতার কারণে কয়েক সপ্তাহ কম উৎপাদনের পর কেন্দ্রটি মাত্রই উৎপাদন বৃদ্ধি শুরু করেছিল। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ইউনিটটি বিকল হওয়ার আগে বৃহস্পতিবার রাতে গোড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছিল। তবে ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার পর সরবরাহ কমে ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, মেরামতকাজ শুরু করতেই অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগবে এবং বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন লেগে যেতে পারে।
গ্যাস, কয়লা ও তরল জ্বালানির ঘাটতির কারণে এমনিতেই বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা মারাত্মক সংকটের মুখে রয়েছে। এর মধ্যেই এই বিদ্যুৎ বিভ্রাট ঘটল। সন্ধ্যায় পিক আওয়ারে লোডশেডিংয়ের পরিমাণ ২ হাজার ৫০০ মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছিল এবং আদানির ইউনিট বন্ধ হওয়ার পর পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।
রেলপথে যানজট, লোডিং সংক্রান্ত বিধিনিষেধ এবং অতিরিক্ত বৃষ্টির কারণে কয়লা সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় আগস্টের মাঝামাঝি থেকেই গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটি সক্ষমতার চেয়ে কম উৎপাদনে চলছিল। গত মাসের শেষের দিকে উৎপাদন পরিস্থিতির কিছুটা উন্নতি হয় এবং দিনে ৯০০ মেগাওয়াট ও সন্ধ্যায় ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।
বিদ্যুৎ উৎপাদনের সর্বশেষ তথ্য অনুযায়ী, পিডিবি গ্যাসচালিত কেন্দ্রগুলো থেকে প্রায় ৫ হাজার মেগাওয়াট, কয়লাভিত্তিক কেন্দ্র থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট এবং তরল জ্বালানিভিত্তিক কেন্দ্র থেকে ২ হাজার থেকে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। ফলে ১৬ হাজার মেগাওয়াটের বেশি চাহিদার বিপরীতে সামগ্রিক উৎপাদন ১৩ হাজার থেকে ১৪ হাজার মেগাওয়াটে সীমাবদ্ধ থাকায় ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.