আল-আকসায় প্রায় ৬০০ ইসরায়েলির অনুপ্রবেশ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ চত্বরে প্রায় ৬০০ ইসরায়েলি দখলদার অনুপ্রবেশ করেছে। ইহুদিদের নতুন বছর উদযাপনের সময় ফিলিস্তিনি মুসল্লিদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে এই সুযোগ তৈরি করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। জেরুজালেম গভর্নরেট রবিবার এই তথ্য প্রকাশ করে।

এক বিবৃতিতে গভর্নরেট জানায়, ইহুদিদের ছুটির দ্বিতীয় দিনে বাব আল-মাগারিবা (ডাং গেট) দিয়ে ৫৯৩ জন দখলদার মসজিদ চত্বরে প্রবেশ করে। ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় সকাল এবং বিকেলের অধিবেশনে এসব অনুপ্রবেশের ঘটনা ঘটে। শুরুতে গভর্নরেট অনুপ্রবেশকারীর সংখ্যা ৪৮০ জন বলে উল্লেখ করলেও পরবর্তীতে তা সংশোধন করে ৫৯৩ জন জানায়।
পৃথক এক বিবৃতিতে তারা জানায়, রবিবার ফজরের নামাজের সময় ইসরায়েলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদে প্রবেশের পথ হুত্তা ও চেইন গেটের মধ্যে সীমাবদ্ধ করে দেয়। একই সঙ্গে মুসল্লিদের ওপর বয়সভিত্তিক বিধিনিষেধও আরোপ করা হয়। তবে কোন বয়সের মুসল্লিদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, চেকপয়েন্টে অবস্থানরত ইসরায়েলি সেনারা তা প্রকাশ করতে অস্বীকৃতি জানায়।
এই ব্যবস্থার কারণে অনেক মুসল্লি মসজিদে পৌঁছাতে পারেননি এবং যারা কোনোভাবে এলাকায় পৌঁছাতে সক্ষম হয়েছিলেন, তাদের একটি ক্ষুদ্র অংশ মসজিদের ফটকের বাইরে নামাজ আদায় করতে বাধ্য হন। ইহুদিদের নতুন বছর উপলক্ষে আল-আকসা মসজিদ চত্বরে জোরপূর্বক প্রবেশের জন্য ইসরায়েলি টেম্পল গ্রুপগুলোর আহ্বানের সঙ্গে এসব বিধিনিষেধের মিল পাওয়া যায়।
জেরুজালেম গভর্নরেট উল্লেখ করেছে, ইহুদিদের ছুটির মরসুমে মসজিদটিকে লক্ষ্য করে চলমান উত্তেজনার অংশ হিসেবে এই অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। পাশাপাশি ফিলিস্তিনিদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশও বৃদ্ধি পেয়েছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে এমন প্রায় ৮৫০টি নিষেধাজ্ঞার আদেশ নথিভুক্ত করার কথা জানিয়েছে তারা।
এর আগে শুক্রবার গভর্নরেট সতর্ক করে বলে, ‘ইহুদিদের ছুটির দিনে আল-আকসা মসজিদের ভেতরে ধর্মীয় আচার চাপিয়ে দেওয়ার জন্য তথাকথিত ইসরায়েলি টেম্পল গ্রুপগুলোর অপতৎপরতা বাড়ছে।’ তারা আরও বলে, ইসরায়েলি দখলদাররা মসজিদের চারপাশে ও এর ফটকগুলোতে ‘শক্তি প্রয়োগের মাধ্যমে’ তাদের আচার চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর মাধ্যমে একটি ‘নতুন বাস্তবতা’ তৈরি এবং এই স্থানের ইসলামিক পরিচয় ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও সতর্ক করা হয়।
ইহুদিদের এই ছুটির মরসুম ১২-১৩ সেপ্টেম্বর রোশ হাশানাহ দিয়ে শুরু হয়েছে এবং ২১ সেপ্টেম্বর ইয়ম কিপপুরের মাধ্যমে তা অব্যাহত থাকবে। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর সুকোট এবং ৩ অক্টোবর সিমচাত তোরাহ উদযাপিত হবে।
জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ এ ধরনের অনুপ্রবেশ বন্ধের জন্য বারবার আহ্বান জানানো সত্ত্বেও, ২০০৩ সাল থেকে ইসরায়েলি পুলিশ একতরফাভাবে দখলদারদের আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশের অনুমতি দিয়ে আসছে।
ফিলিস্তিনিদের অভিযোগ, অধিকৃত পূর্ব জেরুজালেমসহ আল-আকসা মসজিদকে ইহুদিকরণ করতে এবং এর আরব ও ইসলামিক পরিচয় মুছে ফেলতে কয়েক দশক ধরে তৎপরতা জোরদার করেছে ইসরায়েল। তারা জোর দিয়ে বলছে, আন্তর্জাতিক প্রস্তাব অনুযায়ী পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হতে হবে। এসব আন্তর্জাতিক প্রস্তাবে ১৯৬৭ সালে শহরটিতে ইসরায়েলের দখলদারিত্ব কিংবা ১৯৮০ সালের অধিগ্রহণকে স্বীকৃতি দেওয়া হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.