আপনি পড়ছেন

সব ধরনের ইরানি পণ্যের প্রবেশ এবং বেচাকেনা বা ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। রবিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।

ইরানি পণ্য প্রবেশ ও বেচাকেনা নিষিদ্ধ করল ইয়েমেন
ইয়েমেনের রাজধানী সানার একটি সড়কে নিরাপত্তার দায়িত্বে থাকা এক সশস্ত্র সদস্য

সেন্ট্রাল ব্যাংক অব ইয়েমেনের গভর্নর ও আমদানির অর্থায়ন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটির প্রধান আহমদ গালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

কমিটির পক্ষ থেকে জানানো হয়, ‘বৃহত্তর জাতীয় স্বার্থের প্রয়োজনীয়তার আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নিষেধাজ্ঞা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নিজ নিজ এখতিয়ারভুক্ত এলাকায় প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এই নিষেধাজ্ঞা কবে থেকে কার্যকর হবে কিংবা কোন কোন ইরানি পণ্য এর আওতাভুক্ত থাকবে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে লড়াই তীব্রভাবে বৃদ্ধি পাওয়ার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। ইয়েমেন সরকারের অভিযোগ, ইরান হুথি গোষ্ঠীকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে; তবে তেহরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

২০১৪ সালে রাজধানী সানা এবং ইয়েমেনের বিশাল অংশ দখল করে নেয় ইরান সমর্থিত হুথিরা। অপরদিকে সরকারি বাহিনীকে সমর্থন জোগাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতির পর পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। তবে জুলাই মাস থেকে এই সংঘাত পুনরায় তীব্র আকার ধারণ করেছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.