আন্তর্জাতিক মানের নিজস্ব পেমেন্ট কার্ড চালু করল সিরিয়া
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য স্থানীয়ভাবে ইস্যুকৃত প্রথম ইলেকট্রনিক পেমেন্ট কার্ড চালু করেছে সিরিয়া। দেশটির ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নয়ন এবং বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে ব্যাংকিং খাতকে পুনরায় যুক্ত করার লক্ষ্য নিয়ে রবিবার এই কার্ড উন্মোচন করা হয়।

মাস্টারকার্ডের সহযোগিতায় কিউএনবি সিরিয়া এই কার্ডটি চালু করেছে। সেন্ট্রাল ব্যাংক অব সিরিয়ার গভর্নর মোহাম্মদ সাফওয়াত রাসলাইনের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এটি উন্মোচন করা হয়।
সেন্ট্রাল ব্যাংক অব সিরিয়া এক বিবৃতিতে বলে, ‘সিরিয়ার ইলেকট্রনিক পেমেন্ট ও স্থানান্তর ব্যবস্থার উন্নয়নে এটি একটি নতুন মাইলফলক।’ এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক কার্ডের গ্রহণযোগ্যতা পুনরুদ্ধারের পাশাপাশি বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত স্থানীয় কার্ড ইস্যু করার পথ উন্মুক্ত হলো।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সিরিয়ার পেমেন্ট ব্যবস্থাকে মাস্টারকার্ড নেটওয়ার্কের সঙ্গে পুনরায় সংযুক্ত করার পর এই অগ্রগতি এলো। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক মাস্টারকার্ড ব্যবহার করে দেশটিতে প্রথম লেনদেন সম্পন্ন হয়।
সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক জানায়, তারা দুটি সমান্তরাল ধারায় কাজ করছে। এর মধ্যে একটি হলো সিরিয়ার অভ্যন্তরে পেমেন্ট ও ইলেকট্রনিক আর্থিক সেবার জাতীয় অবকাঠামো উন্নয়ন করা এবং অন্যটি হলো দেশটির ব্যাংকিং ও আর্থিক ব্যবস্থাকে বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে পুনরায় সংযুক্ত করা।
ব্যাংক কর্তৃপক্ষ আরও জানায়, পেমেন্টের বিকল্প বৃদ্ধি এবং সামগ্রিক ব্যবস্থায় লেনদেনের আন্তঃব্যবহারযোগ্যতা বাড়ানোই তাদের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য।
কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ২৫৯ নম্বর সিদ্ধান্তের মাধ্যমে একটি নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা হয়েছে। এই কাঠামোর অধীনে লাইসেন্সপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান এবং ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানিগুলো লাইসেন্সিং, সম্মতি, নিষ্পত্তি, সাইবার নিরাপত্তা ও ডেটা সুরক্ষার শর্ত মেনে আন্তর্জাতিক পেমেন্ট কোম্পানি ও সিস্টেমগুলোর সঙ্গে কাজ করতে পারবে।
আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কেবল একটি একক কোম্পানি বা নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ না রেখে উপযুক্ত বৈশ্বিক ও আঞ্চলিক পেমেন্ট নেটওয়ার্কের সঙ্গে সহযোগিতার সুযোগ করে দিয়েছে এই নিয়ন্ত্রক কাঠামো।
এর আগে মে মাসে সেন্ট্রাল ব্যাংক অব সিরিয়া ২৫৯ নম্বর সিদ্ধান্ত জারি করেছিল, যাকে তারা আর্থিক খাত আধুনিকীকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করে।
ওই সিদ্ধান্তের মাধ্যমে সিরিয়ায় কার্যরত লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানিগুলোকে ভিসা এবং মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অনুমতি দেওয়া হয়।
এ ছাড়া ব্যক্তি ও ব্যবসায়ী পর্যায়ে পেমেন্ট ও অর্থ স্থানান্তরের সুযোগ বাড়াতে আগস্ট মাসে একটি নতুন ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম চালু করেছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
তখন ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছিল, নগদ অর্থ ব্যবহারের সুযোগ বহাল রেখেই লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করার উদ্দেশ্যে ওই ব্যবস্থাটি প্রণয়ন করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.