রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনরুদ্ধারের অঙ্গীকার ইয়েমেনের প্রেসিডেন্টের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হুতি বিদ্রোহীদের সঙ্গে তীব্র সংঘাতের মাঝে পুরো দেশজুড়ে সরকারি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইয়েমেনের প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি। রবিবার তিনি জানান, যেকোনো মূল্যে দেশজুড়ে সরকারের কর্তৃত্ব ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

মাঠপর্যায়ের সর্বশেষ সামরিক পরিস্থিতি, নিরাপত্তা, মানবিক অবস্থা এবং জনসেবামূলক কার্যক্রম পর্যালোচনা করতে তিনি প্রেসিডেনশিয়াল লিডারশিপ কাউন্সিলের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি, চতুর্থ সামরিক অঞ্চলের কমান্ডার, বিভিন্ন প্রদেশের গভর্নর ও সামরিক কমান্ডারদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন।
আলাপকালে আল-আলিমি বলেন, ‘একটি যুদ্ধক্ষেত্রের সাময়িক পরিবর্তনের মাধ্যমে কোনো বড় জাতীয় লড়াইয়ের গতিপথ নির্ধারিত হয় না।’ তিনি জোর দিয়ে উল্লেখ করেন, যুদ্ধক্ষেত্রের কোনো পরিবর্তনই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধারে ইয়েমেনের জনগণ এবং তাদের সশস্ত্র বাহিনীর সক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারবে না।
তিনি আরও বলেন, এই লড়াইয়ের গতিপথ নির্ধারিত হবে মূলত ‘ইচ্ছাশক্তি, উদ্দেশ্য ও সিদ্ধান্ত গ্রহণের ঐক্য এবং চ্যালেঞ্জগুলো থেকে শিক্ষা নিয়ে সেগুলোকে শক্তিতে রূপান্তর করার সক্ষমতার মাধ্যমে।’
রাষ্ট্রের ভিত্তি তুলে ধরে তিনি বলেন, একটি দেশের মূল শক্তি নির্ভর করে ‘তার সামরিক, নিরাপত্তা, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সেবা খাতের সমন্বিত ঐক্যের’ ওপর।
সম্প্রতি ইয়েমেনের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। লোহিত সাগরের উপকূলবর্তী আল হুদাইদাহ ও তাইজের কয়েকটি জেলা এবং বাব আল-মান্দাব প্রণালীর পেরিম দ্বীপসহ লোহিত সাগরের বেশ কয়েকটি দ্বীপ নিয়ন্ত্রণের দাবি করেছে হুতি বিদ্রোহীরা।
অন্যদিকে, ইয়েমেনি সরকারি বাহিনী সৌদি সীমান্ত সংলগ্ন আল-জাওফ প্রদেশে অগ্রগতির খবর নিশ্চিত করেছে। তারা প্রাদেশিক রাজধানী আল-হাজমের কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছে।
সরকারি বাহিনী আরও জানিয়েছে, মোখা ও এর আশপাশের এলাকা ছাড়াও তাইজ, লাহিজ এবং আল-দালিয়া প্রদেশে হুতিদের অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে, যাতে সামরিক যান ও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ধ্বংস হয়েছে। পাশাপাশি মারিব অঞ্চলে হুতিদের একটি বড় ধরনের আক্রমণ প্রতিহত করার কথাও জানিয়েছে তারা।
কয়েক বছরের আপেক্ষিক শান্তির পর জুলাইয়ের শুরু থেকে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যকার সংঘাত আবারও তীব্র আকার ধারণ করেছে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে হুতিরা রাজধানী সানা এবং বেশ কয়েকটি প্রদেশ দখল করার পর থেকেই ইয়েমেন এই দীর্ঘস্থায়ী সংকটে নিমজ্জিত হয়। পরবর্তীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে টিকিয়ে রাখতে ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন আরব জোট এই সংঘাতে হস্তক্ষেপ করে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.