পশ্চিম তীরে ইসরায়েলের ১৫৩টি অবৈধ বসতি প্রকল্প অনুমোদন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ১৫৩টি অবৈধ বসতি সম্প্রসারণের পরিকল্পনা এগিয়ে নিয়েছে ইসরায়েল। এসব পরিকল্পনার আওতায় ১৮ হাজারের বেশি নতুন আবাসন ইউনিট নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রবিবার ফিলিস্তিনের একটি সরকারি সংস্থা এই তথ্য প্রকাশ করেছে।

ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন জানায়, তাদের নিয়মিত পর্যবেক্ষণে বসতি সম্প্রসারণের লক্ষ্যে উচ্চপর্যায়ের পরিকল্পনা কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে।
সংস্থাটি জানায়, বছরের শুরু থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম তীরজুড়ে ১২ হাজার ৩০০ আবাসন ইউনিট নির্মাণের লক্ষ্যে ১০০টি পরিকল্পনা এগিয়ে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
এ ছাড়া ইসরায়েলি পৌরসভার নির্ধারিত সীমানার মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমে ৫ হাজার ৭৮৩টি আবাসন ইউনিট নির্মাণের জন্য আরও ৫৩টি পরিকল্পনা বাস্তবায়ন প্রক্রিয়ায় রাখা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
শুধু সেপ্টেম্বর মাসেই ১ হাজার ৭৬১ দুনাম আয়তনের ভূমিতে ২ হাজার ৩৪০টি আবাসন ইউনিট নির্মাণের জন্য নতুন ১২টি পরিকল্পনা এগিয়ে নেওয়া হয়েছে।
পূর্ববর্তী এক প্রতিবেদনে কমিশন উল্লেখ করে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে অবৈধ বসতি স্থাপনের জন্য ইসরায়েলি পরিকল্পনা সংস্থাগুলো ৫২৪টি কাঠামোগত পরিকল্পনা পর্যালোচনা করেছে।
২০২২ সালের শেষের দিকে ক্ষমতা গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের কার্যক্রম আরও জোরদার করেছে। সেই সময় থেকে এখন পর্যন্ত ১০৪টি নতুন অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে তারা।
ইসরায়েল ১৯৬৭ সাল থেকে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর দখল করে রেখেছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্মিত এসব ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইনের অধীনে সম্পূর্ণ অবৈধ হিসেবে বিবেচিত।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.