সুইডেনের নির্বাচনে তিন আসনে এগিয়ে মধ্য-বাম জোট
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সুইডেনের সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। ক্ষমতাসীন ডানপন্থী জোট কিছুটা পিছিয়ে পড়েছে। তিন আসনে এগিয়ে রয়েছে মধ্য-বাম জোট। শেষ পর্যন্ত কোন পক্ষ সরকার গঠন করবে, তা এখনো স্পষ্ট নয়। খবর আল জাজিরার

সুইডিশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ম্যাগদালেনা আন্দেরসন সমর্থকদের উদ্দেশে বলেছেন, ভোট গণনায় বিরোধী জোট এগিয়ে রয়েছে। এই ফলাফল শেষ পর্যন্ত বহাল থাকলে সুইডেনে নতুন সরকার গঠন হবে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় সময় রোববার রাত ৮টায় ভোটকেন্দ্রগুলো বন্ধ হয়। সুইডেনের নির্বাচন কর্তৃপক্ষের সর্বশেষ হিসাব অনুযায়ী, সোমবার ভোর পর্যন্ত ৯৪ দশমিক ৪ শতাংশ ভোট গণনা হয়েছে। এতে ৩৪৯ আসনের পার্লামেন্টে মধ্য-বাম বিরোধী জোট ১৭৬টি আসন পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিপরীতে ক্ষমতাসীন ডানপন্থী জোটের আসন ১৭৩টি।
তবে ২০ শতকের বেশির ভাগ সময় সুইডেন শাসন করা এবং এখনো দেশটির সবচেয়ে বড় দল হিসেবে থাকা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির ফলও এবার হতাশাজনক হতে পারে। দলটি ২৮ দশমিক ১ শতাংশ ভোট পেতে যাচ্ছে, যা এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে তাদের সবচেয়ে খারাপ ফল হতে পারে। ২০২২ সালের নির্বাচনের তুলনায় এবার দলটির ভোট ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট কমেছে।
ক্ষমতাসীন জোটের নেতা ও সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, নির্বাচনের পর তিনি অন্যান্য দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করবেন। আগামী কয়েক বছর সুইডেন কে শাসন করবে, সেটি এখনো একটি খোলা প্রশ্ন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সুইডেনের পার্লামেন্টে সমাজতন্ত্রবিরোধী, অথবা বামপন্থী অর্থনৈতিক নীতির বিরোধী একটি খুব স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমি বিষয়টি অবশ্যই বিবেচনায় নেব এবং অন্তত দেখব, এ অবস্থায় কোনো সম্ভাবনা তৈরি করা যায় কি না।
সুইডেন ডেমোক্রেটস দলের নেতা জিমি অকেরসনও বলেছেন, পরবর্তী সরকার কে গঠন করবে, তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আজ রাতে আমরা তা জানতে পারব না।
নির্বাচনে সুইডেন ডেমোক্রেটস ১৭ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে। ২০২২ সালের নির্বাচনে দলটির ভোট ছিল ২০ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ এবার তাদের ভোট প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। দলটি এবার তৃতীয় অবস্থানে নেমে গেছে এবং প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের মডারেটস পার্টির পেছনে পড়েছে।
সুইডেনে ডাকযোগে দেরিতে আসা ব্যালট এবং বিদেশে দেশটির দূতাবাসগুলোতে দেওয়া ভোট গণনা শুরু হবে আগামী বুধবার। পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল চলতি সপ্তাহের শেষ নাগাদ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনী প্রচারের শুরুর দিকে সুইডেনের বামপন্থী জোট প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের নেতৃত্বাধীন চারদলীয় জোটকে বেশ বড় ব্যবধানে হারাবে বলে ধারণা করা হয়েছিল। ক্রিস্টারসনের জোটে জাতীয়তাবাদী সুইডেন ডেমোক্রেটসও রয়েছে।
বছরের শুরুতে বিভিন্ন জনমত জরিপে বিরোধী জোট প্রায় ১০ শতাংশীয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুই পক্ষের ব্যবধান কমতে থাকে। নির্বাচনের শেষ কয়েক সপ্তাহে সেই ব্যবধান নেমে আসে মাত্র ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্টে। ফলে শুরুতে তুলনামূলকভাবে অনুমানযোগ্য বলে মনে হওয়া নির্বাচনটি শেষ পর্যন্ত বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।
ম্যাগদালেনা আন্দেরসনের নেতৃত্বাধীন বামপন্থী জোট জয়ী হলে তা ইউরোপের বামঘেঁষা দলগুলোর জন্য কিছুটা স্বস্তির কারণ হতে পারে। কারণ সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থী ও কট্টর ডানপন্থী দলগুলোর জনপ্রিয়তা বাড়ছে।
এর মাত্র এক সপ্তাহ আগে জার্মানির একটি গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনে অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) ৪৪ শতাংশ ভোট পেয়েছে। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো জার্মানিতে একটি কট্টর ডানপন্থী দলের রাজ্য পর্যায়ে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
নব্য নাৎসি আন্দোলনের শিকড় থেকে উঠে আসা সুইডেন ডেমোক্রেটস ২০২২ সালের নির্বাচনে ডানপন্থী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় শক্তি হিসেবে আবির্ভূত হয়। এরপর থেকে প্রধানমন্ত্রী ক্রিস্টারসনের সংখ্যালঘু সরকারকে পার্লামেন্টে সমর্থন দিয়ে আসছে দলটি।
তবে এখন পর্যন্ত তারা সরাসরি সরকারে অংশ নেয়নি। চলতি বছরের এপ্রিলে ক্রিস্টারসন ঘোষণা করেন, ডানপন্থী জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে তার রক্ষণশীল মডারেটস পার্টি সুইডেন ডেমোক্রেটসকে নিয়ে সরকার গঠনে প্রস্তুত রয়েছে। এমনটি হলে সুইডেন ডেমোক্রেটস প্রথমবারের মতো সরকারের অংশ হবে এবং দলটির নেতারা প্রথমবারের মতো মন্ত্রিসভায় পদ পাওয়ার সুযোগ পাবেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.