তুর্কি প্রেসিডেন্ট: মক্কা প্রতিরক্ষা চুক্তি মুসলিম বিশ্বের জন্য বড় বার্তা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নতুন ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র মাধ্যমে সদস্য দেশগুলো মুসলিম বিশ্বের কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দিচ্ছে। রোববার তুরস্কের উত্তরাঞ্চলীয় সামসুন প্রদেশে তরুণদের সঙ্গে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ কথা বলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি উল্লেখ করেন, গত মাসে স্বাক্ষরিত এই চুক্তি ইতিবাচক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে।

সোমবার প্রকাশিত বক্তব্যে এরদোয়ান বলেন, ‘সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একত্রিত হয়ে একটি পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে আমরা মুসলিম বিশ্বের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চাই। এ ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং আমরা এতে সফল হব।’
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের প্রতি ইঙ্গিত করে নিজের দীর্ঘদিনের অবস্থান ‘বিশ্ব পাঁচের চেয়েও বড়’ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এরদোয়ান এই মন্তব্য করেন। নিরাপত্তা পরিষদ প্রতিনিধিত্বহীন এবং অন্যায্য উল্লেখ করে দীর্ঘদিন ধরেই সংস্থাটির সমালোচনা করে আসছেন তিনি। আন্তর্জাতিক ব্যবস্থার সংস্কারের আহ্বান পুনর্ব্যক্ত করে তিনি জানান, ‘একটি অধিকতর ন্যায্য বিশ্বের’ পক্ষে তুরস্ক সবসময় সমর্থন অব্যাহত রাখবে।
হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন পরিস্থিতির কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, মুসলিম বিশ্ব বর্তমানে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘হরমুজ প্রণালীতে কী ঘটছে তা আমরা পর্যবেক্ষণ করছি। শুধু হরমুজ প্রণালীই নয়, উপসাগরীয় অঞ্চলের বহু অংশে নানা সংকট রয়েছে।’ তিনি আরও বলেন, ‘তুরস্ক মনে করে, মুসলিম বিশ্বের যেসব সমস্যা রয়েছে তা দ্রুত কাটিয়ে ওঠা উচিত। এগুলো সমাধানের জন্য তুরস্ক আঞ্চলিকভাবে পূর্ণ প্রচেষ্টা চালিয়েছে, চালাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই বিষয়টিকে হালকাভাবে নিতে পারি না, কারণ তুরস্কের কাছে প্রত্যাশা অনেক বেশি।’ তুর্কি প্রেসিডেন্ট জানান, আশেপাশের অঞ্চলগুলো নানা সংঘাত ও সংকটে জর্জরিত হলেও আঙ্কারা নিজের দেশকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের অঞ্চল যখন নানা সংকট, যুদ্ধ ও সংঘাতে জর্জরিত, তখন এমন এক কঠিন সময়ে আমরা আমাদের জাতিকে এসব বিপদ থেকে দূরে রেখেছি।’ পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে অস্থিরতা থাকা সত্ত্বেও তুরস্ক বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন।
জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, সফররত বিশ্বনেতাদের তুরস্কের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি করপোরেশন’ (এমকেই)-এর তৈরি অস্ত্র উপহার হিসেবে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমরা তাদের তুরস্কের নিজস্ব উৎপাদিত পণ্য উপহার দিতে চেয়েছিলাম।’ বিশ্বনেতারা এই উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলেও তিনি যোগ করেন।
ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্টালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ৩১ (COP31) আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানান এরদোয়ান। তিনি বলেন, ‘আমরা আন্টালিয়ায় কপ৩১ আয়োজন করব। এর প্রস্তুতি পুরোদমে চলছে।’ এই প্রস্তুতির জন্য তুরস্ক জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করছে বলেও তিনি জানান।
এরদোয়ান আরও জানান, তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের নেতৃত্বে পরিচালিত ‘জিরো-ওয়েস্ট’ (বর্জ্যমুক্ত) উদ্যোগ পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে জাতিসংঘের ভেতরে ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.