আপনি পড়ছেন

ব্যবসায়িক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগে সম্মতি দিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। কোম্পানিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানানো হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ওষুধ খাতের শীর্ষ এই প্রতিষ্ঠানে নতুন নেতৃত্ব কাঠামো গঠনের কাজ শুরু হলো।

শেষ পর্যন্ত বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়তে রাজি হলেন সালমান এফ রহমান
সালমান এফ রহমান

পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, সাবেক এই উপদেষ্টার রাজনৈতিক পরিচয়ের কারণে ওষুধ প্রস্তুতকারী শীর্ষ প্রতিষ্ঠানটির সুনাম ও ব্যবসায়িক কার্যক্রম চাপের মুখে পড়েছিল। দেশের পুঁজিবাজারের পাশাপাশি যুক্তরাজ্যের লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে (এআইএম) তালিকাভুক্ত থাকায় কোম্পানিটির আন্তর্জাতিক ভাবমূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পর্ষদ থেকে তার অব্যাহতি কার্যকর হলে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

প্রতিষ্ঠানটির বৃহত্তর বাণিজ্যিক স্বার্থ বিবেচনায় বিদেশি বিনিয়োগকারীরাও তাকে পর্ষদ থেকে বাদ দেওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন। বিএসইসি পর্ষদে বিদেশি শেয়ারহোল্ডারদের প্রতিনিধি অন্তর্ভুক্তির প্রস্তাব দিলেও তারা সরাসরি প্রতিনিধি পাঠাতে সম্মত হননি। এই পরিস্থিতিতে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে পর্ষদ সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ইতিমধ্যে এই পুনর্গঠন প্রক্রিয়ায় সম্মতি দিয়েছে। নতুন প্রস্তাবিত পরিচালনা পর্ষদে উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের একজন প্রতিনিধি এবং পদাধিকারবলে ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব পালন করবেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। দেশের সার্বিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে কোম্পানি যেন কোনো ধরনের সংকটে না পড়ে এবং সাধারণ শেয়ারধারীরা যাতে ক্ষতির মুখে না পড়েন, মূলত সেই বিবেচনা থেকেই তিনি পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে সম্মতি দেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.