প্রতিবেদন: ইরানে ৫২ যুদ্ধবিমান ও ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১১টি ভিন্ন মডেলের অন্তত ৫২টি যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শকের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই সামরিক ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরা হয়। আধুনিক সামরিক ইতিহাসে স্বল্প সময়ের ব্যবধানে প্রথম সারির এত বিপুলসংখ্যক বিমান হারানোর ঘটনা মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশ সক্ষমতার ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশিত প্রতিবেদনে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর দিন থেকে ৩০ জুন পর্যন্ত চার মাসের ওয়াশিংটনের সামরিক ক্ষতির তথ্য লিপিবদ্ধ করা হয়েছে। তালিকায় সর্বাধুনিক প্রযুক্তির স্টিলথ যুদ্ধবিমান, গুরুত্বপূর্ণ নজরদারি ড্রোন, আক্রমণকারী হেলিকপ্টার এবং মাঝআকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমান অন্তর্ভুক্ত রয়েছে।
ক্ষয়ক্ষতির পরিসংখ্যানে সর্বাধিক সংখ্যায় রয়েছে দূরনিয়ন্ত্রিত চালকবিহীন বিমান এমকিউ-৯ রিপার। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলায় সক্ষম এই মডেলের অন্তত ৩০টি ড্রোন ধ্বংস হয়েছে। পাশাপাশি সামুদ্রিক গোয়েন্দা নজরদারিতে ব্যবহৃত প্রায় ২৪ কোটি ডলার মূল্যের একটি অত্যাধুনিক এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।
যুদ্ধবিমানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম মূল্যবান এফ-৩৫এ স্টিলথ মাল্টিরোল যুদ্ধবিমান ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশ ও ভূমিতে সমান সক্ষম দুই আসনের এফ-১৫ই মডেলের চারটি যুদ্ধবিমান পুরোপুরি হারিয়েছে ওয়াশিংটন। এর মধ্যে তিনটি যুদ্ধবিমান কুয়েতে নিজেদের গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) এবং একটি ইরানের হামলায় ভূপাতিত হয়, তবে সব বৈমানিককে উদ্ধার করা সম্ভব হয়। এছাড়া পদাতিক বাহিনীকে সহায়তাকারী এ-১০ মডেলের একটি এয়ারক্রাফটও ভূপাতিত হয়েছে।
যুদ্ধবিমানের উড্ডয়ন সক্ষমতা বাড়ানোর কাজে নিয়োজিত কেসি-১৩৫ মডেলের সাতটি বড় আকারের ট্যাংকার বিমান নষ্ট বা ধ্বংস হয়েছে। এর মধ্যে ইরাকে একটি ট্যাংকার বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু সদস্য নিহত হন এবং সৌদি আরবে ইরানের হামলায় পাঁচটি ক্ষতিগ্রস্ত হয়। সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে অবস্থানকালে আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার ই-৩ সেন্ট্রি বিমানও ক্ষতিগ্রস্ত হয়।
হেলিকপ্টার বহরে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ব্যবহৃত এইচএইচ-৬০ডব্লিউ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অভিযানকালে উদ্ধার অসম্ভব হয়ে পড়ায় মার্কিন বাহিনী নিজেরাই চারটি এএইচ-৬ হেলিকপ্টার ধ্বংস করে। এছাড়া হরমুজ প্রণালীর কাছাকাছি একটি এএইচ-৬৪ অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টার গুলি করে নামায় ইরান। আরব সাগরে নৌবাহিনীর এমএইচ-৬০এস হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন ক্রু নিখোঁজ হন। এর বাইরে হরমুজ প্রণালী থেকে যুক্তরাষ্ট্রের একটি মানবহীন ডাইভ-এলডি সাবমার্সিবলও জব্দ করেছে তেহরান।
সূত্র: আল-জাজিরা
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.