মার্কিন সাংবাদিকসহ ৩ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরায়েল
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে পৃথক অভিযানে তিন ফিলিস্তিনি নাগরিক এবং একজন মার্কিন সাংবাদিককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা আনাদোলুকে জানান, হেব্রনের দক্ষিণাঞ্চলীয় আল-মাজদ গ্রামের কাছে নিজেদের জমিতে অবস্থানকালে ওই তিন ফিলিস্তিনিকে আটক করা হয়।

এদিকে পৃথক একটি ঘটনায় বেথলেহেমের দক্ষিণাঞ্চলীয় তুকুর কাছে একটি সামরিক তল্লাশি চৌকিতে একটি গণমাধ্যম দলকে থামায় ইসরায়েলি সেনারা। সেখানে দলের বাকি সদস্যদের ছেড়ে দেওয়া হলেও ফ্রিল্যান্স সাংবাদিক নাকা হামেদকে আটক করা হয়। রামাল্লার উত্তর-পূর্বাঞ্চলীয় সিলওয়াদে বসবাসকারী মার্কিন নাগরিক হামেদ হেব্রন থেকে চিত্রগ্রহণের কাজ শেষ করে ফেরার পথে আটক হন।
ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওত আহরোনোতের প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামেদ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিতে কাজ করেন এবং তাকে বেথলেহেমের দক্ষিণ-পূর্বের একটি অস্থায়ী তল্লাশি চৌকি থেকে আটক করা হয়েছে।
ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি দাবি করেছে, ইরানি সম্প্রচারমাধ্যমে কাজের সূত্র ধরেই তাকে আটক করা হয়েছে। তাদের ভাষায় ‘শত্রুভাবাপন্ন সংগঠনের’ সঙ্গে কথিত সহযোগিতা এবং সম্ভাব্য গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনি তদন্তের মুখোমুখি হতে পারেন।
হামেদের পরিবার জানায়, পশ্চিম তীরে একটি প্রতিবেদনের কাজ শেষ করে ফেরার পথে তাকে আটক করা হয়েছে। ইসরায়েলি দখলদারদের হামলার শিকার ফিলিস্তিনি শহর কুসরার পূর্ববর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ পরিবেশন করায় ইসরায়েল তাকে নিশানা করেছে বলেও অভিযোগ করে পরিবারটি।
২০২৩ সালের ৮ অক্টোবর গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পূর্ব জেরুজালেমসহ এসব অঞ্চলে হত্যাকাণ্ডের পাশাপাশি নির্বিচার গ্রেপ্তার, জোরপূর্বক বাস্তুচ্যুতি, ঘরবাড়ি ধ্বংস এবং অবৈধ বসতি সম্প্রসারণের মতো ঘটনা ঘটছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.