আপনি পড়ছেন

জর্ডানে ইরানের সাম্প্রতিক এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে মার্কিন সামরিক বাহিনী ৭০টি প্যাট্রিয়ট এবং এক ডজনেরও বেশি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরোধক বা ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। এর ফলে ওয়াশিংটনের আকাশ প্রতিরক্ষা মজুতের ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি হয়েছে বলে মঙ্গলবার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে।

ইরানের এক হামলায় যুক্তরাষ্ট্রের বিপুল ক্ষেপণাস্ত্র ব্যয়
আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

সংশ্লিষ্ট মার্কিন ও আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, প্রায় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি হামলা প্রতিহত করতে মার্কিন বাহিনী ৬০ থেকে ৭০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর নিক্ষেপ করে। একই সঙ্গে এক ডজনেরও বেশি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ইন্টারসেপ্টরও ছোড়া হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই একক হামলায় যে পরিমাণ ইন্টারসেপ্টর ব্যয় হয়েছে, তা সংঘাতের অন্যান্য সময়ে পুরো এক সপ্তাহে মার্কিন বাহিনীর ব্যবহৃত পরিমাণের প্রায় সমান।

ইরান এমন কিছু ওয়ারহেড ব্যবহার করেছে যা লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর পর একাধিক অংশে বিভক্ত হয়ে যায়। ফলে সেগুলো আকাশেই ধ্বংস করার প্রচেষ্টা অত্যন্ত জটিল হয়ে পড়ে।

তবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব আঘাত ঠেকাতে সক্ষম হয়নি। জার্নাল জানায়, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানি হামলায় যুদ্ধবিমান ও অন্যান্য উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলায় কোনো মার্কিন সেনা নিহত হননি।

মার্কিন কর্মকর্তারা পত্রিকাকে জানিয়েছেন, সংঘাত চলাকালে ইরানি হামলাগুলো ক্রমশ জটিল রূপ নিচ্ছে। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, ভিন্ন ভিন্ন গতিপথ ও কৌশল এবং বিশেষ ওয়ারহেড ব্যবহার করছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত ফুরিয়ে যাওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে পেন্টাগন।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, ‘যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত ফুরিয়ে গেছে বলে যেসব খবর বেরিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।’ তিনি আরও উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনী যেকোনো হুমকি মোকাবেলায় পুরোপুরি সক্ষম।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানান, যুক্তরাষ্ট্রের কাছে ইন্টারসেপ্টরের বিশাল মজুত রয়েছে এবং এর উৎপাদন আরও বৃদ্ধি করা হচ্ছে।

তবে চলতি সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ইন্সপেক্টর জেনারেল এক প্রতিবেদনে উল্লেখ করেন, এই সংঘাতের ফলে ‘কৌশলগত মজুতে ঘাটতি দেখা দিয়েছে এবং অস্ত্র পুনঃসরবরাহের ক্ষেত্রে শিল্প কাঠামোর সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে।’

ওয়াল স্ট্রিট জার্নালের উদ্ধৃত কর্মকর্তাদের মতে, জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত এই সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র প্রায় ১ হাজার ৭০০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এবং ২০০টিরও বেশি থাড ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। এছাড়া মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে অতিরিক্ত আরও প্রায় ১৫০টি স্ট্যান্ডার্ড মিসাইল ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন ২০২৫ সালে ৬২০টি ইন্টারসেপ্টর তৈরি করেছে। বর্তমানে তারা বার্ষিক উৎপাদন বাড়িয়ে প্রায় ২ হাজারে উন্নীত করার চেষ্টা চালাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়।

এদিকে মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণ সমরাস্ত্র স্থানান্তরের কারণে ইউরোপ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলসহ বিশ্বের অন্যান্য স্থানে উদ্ভূত সম্ভাব্য হুমকির জবাব দেওয়ার ক্ষেত্রে ওয়াশিংটনের সক্ষমতা ব্যাহত হতে পারে বলে মার্কিন কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার চলতি সপ্তাহে সিবিএস-এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে জানান, ইন্টারসেপ্টরের ঘাটতি নিয়ে তিনি উদ্বিগ্ন নন এবং মার্কিন বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।

জার্নাল আরও জানায়, ইন্টারসেপ্টরের মজুতে চাপের কারণে উপসাগরীয় দেশগুলোও কয়েক মাসের ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে বিষয়টি রুশ হামলার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় অস্ত্র সরবরাহের প্রাপ্যতাকেও প্রভাবিত করছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.