মার্কিন ট্রেজারি প্রধান: ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হচ্ছে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরান ও দেশটির সহায়তাকারীদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ অভিযান চালাচ্ছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এই নিষেধাজ্ঞার চাপে ইরানের অর্থনীতিতে মারাত্মক বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে হাউস ফিনান্সিয়াল সার্ভিসেস কমিটির বার্ষিক শুনানিতে অংশ নিয়ে মঙ্গলবার তিনি এসব কথা বলেন।

শুনানির উদ্বোধনী বক্তব্যে স্কট বেসেন্ট বলেন, ‘আমাদের অর্থনীতির শক্তিমত্তাই ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তাদের মদদদাতাদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে সক্ষম করেছে।’
তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এমন সব কঠোর পদক্ষেপ নিয়েছেন যা পূর্ববর্তী প্রশাসনগুলো এড়িয়ে গিয়েছিল।
তিনি বলেন, ‘তার নেতৃত্বে আমেরিকা আর ইরানের হুমকিকে শুধু সামাল দিচ্ছে না; আমরা তা নির্মূল করছি।’ বেসেন্ট আরও যোগ করেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি ওয়াশিংটনকে শক্তিশালী অবস্থান থেকে চাপ প্রয়োগের সুযোগ করে দিচ্ছে।
পরবর্তীতে বেসেন্ট ইরানের অর্থনীতিকে চরম সংকটাপন্ন হিসেবে বর্ণনা করেন। যার প্রমাণ হিসেবে দেশটির মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন, লাগামহীন মূল্যস্ফীতি এবং পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, ‘আমরা দেখেছি তাদের মুদ্রার পতন ঘটেছে এবং মূল্যস্ফীতি আকাশচুম্বী হয়েছে।’ তিনি দাবি করেন, জ্বালানি আমদানি করতে বাধ্য হওয়ায় ইরানি নাগরিকদের তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত পেট্রোলের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
এই অর্থনৈতিক চাপের পেছনে ইরানের ওপর মার্কিন অবরোধ এবং গত আগস্টে শুরু হওয়া ট্রেজারি বিভাগের বিশেষ কর্মসূচি ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর যৌথ ভূমিকাকে কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। ইরানের আর্থিক লেনদেন এবং তেহরানকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারী পক্ষগুলোকে লক্ষ্য করে ওই কর্মসূচি নেওয়া হয়।
বেসেন্ট বলেন, ‘অবরোধের কারণেই ইকোনমিক আউটকাস্ট বাস্তবায়ন সম্ভব হয়েছে।’ তিনি আরও জানান, ইরান যেসব পেমেন্ট নেটওয়ার্ক ব্যবহার করে, সেগুলোর বিভিন্ন মাধ্যম চিহ্নিত করতে ট্রেজারি বিভাগ কয়েক মাস ধরে কাজ করেছে।
গত ২৪ আগস্ট ট্রেজারি বিভাগ ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করে। তাদের লক্ষ্য ছিল ইরানের তেল বিক্রি, নিষেধাজ্ঞা ফাঁকি এবং রাজস্ব আয়ের আর্থিক চ্যানেলগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া।
তিনি আরও জানান, ইরানের বাণিজ্য সহজতর করতে এবং তেহরানকে নিষেধাজ্ঞা এড়াতে যারা সাহায্য করছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ আরও কঠোর করবে ওয়াশিংটন।
তিনি বলেন, সহায়তাকারীদের লক্ষ্য করে নেওয়া এই পদক্ষেপগুলো ২৩ সেপ্টেম্বর থেকে পুরোপুরি কার্যকর হওয়া শুরু করবে।
সতর্কবার্তা দিয়ে বেসেন্ট বলেন, ‘যারা এই সরকারকে সহায়তা করছেন তারা জানেন আপনারা কারা, আমরাও জানি আপনারা কারা।’ তিনি জানান, ট্রেজারি বিভাগ অত্যন্ত দৃঢ়ভাবে তাদের নিষেধাজ্ঞার ক্ষমতা প্রয়োগ করবে।
বেসেন্ট উল্লেখ করেন, ইরানের সঙ্গে আর্থিক লেনদেন এবং বাণিজ্য বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। তিনি আরও জানান, দুবাইতে অবস্থিত একটি মিশরীয় ব্যাংকের শাখাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রেজারি বিভাগ। ওই শাখাগুলো ২০২৫ সাল থেকে ইরানের কাছে ১৮০ কোটি ডলারেরও বেশি স্থানান্তর করেছিল।
চীনের প্রসঙ্গে বেসেন্ট বলেন, ‘চীনের সাথে আমাদের কিছু অত্যন্ত ভালো ফলপ্রসূ ব্যক্তিগত আলোচনা হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, চলতি সপ্তাহের শেষে চীনের উপমন্ত্রী লিয়াও মিনের সঙ্গে বৈঠকে এবং আগামী বসন্তে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্ধারিত রাষ্ট্রীয় সফরের সময় এই আলোচনা অব্যাহত থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.