আপনি পড়ছেন

ইউরোপ যদি রাশিয়ার ওপর কোনো ধরনের আক্রমণ চালায়, তবে তার জবাবে সৃষ্ট যুদ্ধ হবে সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত সংক্ষিপ্ত। বুধবার এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

লাভরভ: ইউরোপ হামলা করলে যুদ্ধ হবে ‘ভিন্ন ও সংক্ষিপ্ত’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

রাশিয়ার ইয়েকাতেরিনবুর্গ শহরে আয়োজিত আন্তর্জাতিক যুব উৎসবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। ল্যাভরভ বলেন, ইউরোপে আক্রমণ করার কোনো ইচ্ছা বা আগ্রহ রাশিয়ার নেই বলে মস্কোর কর্মকর্তারা বারবার তা স্পষ্ট করেছেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘রাশিয়া বারবার বলেছে যে আমরা পশ্চিমা দেশগুলোতে আক্রমণ করতে যাচ্ছি না এবং এমনটি করার কোনো আগ্রহ আমাদের নেই। কিন্তু ইউরোপ, যারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির কথা নিয়মিত বলছে, তারা যদি রাশিয়ান ফেডারেশনে আক্রমণ করে, তবে এটি সম্পূর্ণ ভিন্ন একটি যুদ্ধ হবে এবং তা হবে খুবই সংক্ষিপ্ত।’

ল্যাভরভ উল্লেখ করেন, সংঘাত বা মুখোমুখি অবস্থান রাশিয়ার কোনো কর্মপদ্ধতি নয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে এবং রাশিয়ার শীর্ষ নেতৃত্ব বারবার এই অবস্থানের কথা স্পষ্ট করেছেন।

রাশিয়ার সীমান্তের দিকে সামরিক জোট ন্যাটোর আগ্রাসী সম্প্রসারণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পশ্চিমা বিশ্ব অনেক আগেই রাশিয়াকে দমন করার পথ বেছে নিয়েছে।’

রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে ইউরোপীয় নেতাদের দেওয়া বিবৃতিরও কড়া সমালোচনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ব্রাসেলসে বর্তমান ইউরোপীয় রাজনৈতিক নেতাদের মধ্যে বিষয়টি একটি প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.