ইইউর সঙ্গে কানাডার ঘনিষ্ঠতা মানবেন না ট্রাম্প
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
কানাডাকে সহযোগী সদস্যপদ দেওয়ার পদক্ষেপ ওয়াশিংটনের প্রতি শত্রুভাবাপন্ন মনে হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর ভারী শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি এই সতর্কবার্তা দেন।

নর্থ ক্যারোলাইনায় পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এটি হাস্যকর... বাণিজ্য অংশীদার হিসেবে কানাডা অত্যন্ত বাজে ছিল।’ তিনি আরও বলেন, ‘যদি আমার মনে হয় এটি কোনোভাবেই কোনো শত্রুভাবাপন্ন পদক্ষেপ, তবে আমি খুব কঠোর শুল্ক আরোপ করব অথবা ইউরোপের সঙ্গে বহু পণ্যের বাণিজ্য বন্ধ করে দেব।’
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি তাদের উদ্দেশ্য ভালো হয়, তবে ঠিক আছে। কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ হলে আমরা খুব ভারী শুল্ক আরোপ করব।’
এর আগে বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ক্রমবর্ধমান ভূরাজনৈতিক ও অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়নের নতুন ও আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তোলা প্রয়োজন। কানাডার সঙ্গে সম্পর্ক ‘সম্ভাব্য সর্বোচ্চ স্তরে’ নিয়ে যাওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও ওই ভাষণের সময় উপস্থিত ছিলেন। সরাসরি তার উদ্দেশে উরসুলা ভন ডার লেইন বলেন, ‘কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম সহযোগী সদস্য করার দ্বার উন্মোচনে আমি আপনার সাথে কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা একই মহাসাগর, একই মূল্যবোধ এবং বিশ্বকে দেখার একই দৃষ্টিভঙ্গি ধারণ করি। আর এখন আমরা আমাদের যৌথ ভবিষ্যৎও একসঙ্গে গড়ে তুলব।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.