আপনি পড়ছেন

গাজায় ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’র সহ-পরিচালক রেচেল সুরের বাবা-মায়ের বাড়ির সামনে বিক্ষোভ করেছে কয়েক ডজন ইসরায়েলি কট্টর ডানপন্থি কর্মী। দেশটির মধ্যাঞ্চলীয় সাভিয়ন শহরে বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে হিব্রু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘নাজা’ পরিচালকের পরিবারের বাড়ির সামনে কট্টরপন্থীদের বিক্ষোভ
তেল আবিবের একটি দেয়ালে তথ্যচিত্র ‘নাজা’র নির্মাতাদের ছবিসংবলিত গ্রাফিতি

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়ে স্লোগান দেয়, ‘বিশ্বাসঘাতকদের মৃত্যুদণ্ড চাই।’ শনিবার ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার জিতেছে ‘নাজা’। তথ্যচিত্রটিতে গাজায় আগ্রাসন চলাকালে ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকর্তা ও সাধারণ সেনাদের দেওয়া বিভিন্ন যুদ্ধাপরাধ সংক্রান্ত সাক্ষ্য তুলে ধরা হয়েছে।

ওয়ালা উল্লেখ করেছে, পরিচালক রেচেল সুর এবং সহ-পরিচালক যুবাল আব্রাহামের তীব্র নিন্দা জানাতেই বিক্ষোভকারীরা সুরের বাবা-মায়ের বাড়ির সামনে জড়ো হয়। সেখানে তাদের অনেকে অভিযোগ করেন, তথ্যচিত্রটির নির্মাতারা পুরো বিশ্বের সামনে ইসরায়েলি সেনাদের ‘খুনি’ হিসেবে তুলে ধরেছেন।

ইসরায়েল হায়ম অজ্ঞাত সূত্রের বরাতে প্রকাশ করেছে, এই বিক্ষোভের সংগঠক ও অংশগ্রহণকারীদের অনেকেই ছিলেন দেশটির কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বাধীন জিউইশ পাওয়ার (ইহুদি শক্তি) দলের কর্মী ও নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত ব্যক্তি। সংবাদপত্রটি আরও উল্লেখ করেছে, বিক্ষোভের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বার্তায় স্পষ্টত সহিংসতার ডাক দেওয়া হয়েছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাদের অবমাননাকারী ব্যক্তিদের বিরুদ্ধে দুটি নতুন বিল আনার ঘোষণা দেওয়ার পরপরই এই বিক্ষোভের ঘটনা ঘটল। নেতানিয়াহুর ওই বক্তব্য মূলত ‘নাজা’ তথ্যচিত্রটির প্রতি ইঙ্গিত করেই দেওয়া হয়েছিল।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির সামরিক প্রধান ইয়াল জামির সোমবার সামরিক প্রসিকিউটরকে চলচ্চিত্র নির্মাতাদের বিরুদ্ধে সম্ভাব্য আইনি ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, সংস্কৃতি ও ক্রীড়ামন্ত্রী মিকি জোহর বুধবার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনির কাছে তথ্যচিত্রটির বিষয়ে জরুরি তদন্ত শুরুর দাবি জানিয়েছেন।

অস্কারজয়ী ইসরায়েলি নির্মাতা আব্রাহাম ও সুর পরিচালিত এই তথ্যচিত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। তারা জানান, আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত আবাসিক এলাকায় অগ্নিসংযোগ এবং খাবার বিতরণের সময় বেসামরিক ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে হত্যার মতো ঘটনা তারা নিজের চোখে প্রত্যক্ষ করেছেন। নির্মাতারা জানান, ‘নাজা’ মূলত ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার ব্যবহৃত একটি সংক্ষিপ্ত রূপ, যা কোনো বিমান হামলায় আনুমানিক কতজন বেসামরিক নাগরিক নিহত হতে পারেন, তা বোঝাতে ব্যবহার করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.