রূপপুরের বিদ্যুৎ গ্রিডে সংযোগে আইএইএর সহায়তা কামনা
- Details
- by ২৪ ডেস্ক
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্রুত ও নিরাপদে জাতীয় গ্রিডে যুক্ত করতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সরাসরি কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ।

অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএ সদরদপ্তরে সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই সহযোগিতার আহ্বান জানান। বৈঠকে পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার বৃদ্ধি, নিরাপত্তা কাঠামো সুসংহত করা এবং কারিগরি সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান, প্রথম ইউনিটে ফুয়েল লোডিং সম্পন্ন হওয়ায় কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের ধারায় যুক্ত হয়েছে দেশ। এর মাধ্যমে ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ পারমাণবিক বর্জ্য ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা বিষয়ক যৌথ কনভেনশনে যুক্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ ও আইএইএর দীর্ঘ পাঁচ দশকের সহযোগিতার বিষয়টি তুলে ধরে বৈঠকে জানানো হয়, ২০২৬-২০৩২ মেয়াদের জন্য নতুন কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক (সিপিএফ) সই হয়েছে। এর আওতায় পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার, তরুণ গবেষকদের জন্য আন্তর্জাতিক প্রশিক্ষণ, ফেলোশিপ ও যৌথ গবেষণার পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা করা হয়।
স্বাস্থ্য খাতে পারমাণবিক প্রযুক্তির প্রয়োগ প্রসঙ্গে মন্ত্রী জানান, ২০২৫ সালে 'রেইজ অব হোপ' উদ্যোগে যুক্ত হয়ে দেশে একটি ওয়ান-স্টপ ক্যানসার কেয়ার সেন্টার প্রতিষ্ঠার কাজ চলছে। এছাড়া ক্যানসার চিকিৎসাব্যবস্থার সক্ষমতা মূল্যায়নে ২০২৬ সালের নভেম্বরে অনুষ্ঠেয় আইএইএ-ডব্লিউএইচও ইমপ্যাক্ট রিভিউ মিশন নিয়েও প্রস্তুতি চলছে।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম এবং যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.