আপনি পড়ছেন

হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যবস্থার অচলাবস্থার কারণে বিশ্ব বাণিজ্য ৮০ বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। গুরুত্বপূর্ণ এই জলপথটিতে বিঘ্ন ঘটায় বিশ্বব্যাপী খাদ্য ও সারের দাম বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)।

ডব্লিউটিও প্রধান: বিশ্ব বাণিজ্য বড় ধরনের হুমকিতে
হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে বিভিন্ন বাণিজ্যিক জাহাজ

জেনেভায় ডব্লিউটিওর পাবলিক ফোরামের ফাঁকে আনাদোলু এজেন্সিকে দেওয়া এক বক্তব্যে ডব্লিউটিওর মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়ালা জানান, বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা এখনও টিকে রয়েছে, তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সংস্থার ১৬৬টি সদস্য দেশের জন্য বড় ধরনের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

তিনি উল্লেখ করেন, ভূরাজনৈতিক চাপ সত্ত্বেও চলতি বছর বৈশ্বিক পণ্য বাণিজ্য অপ্রত্যাশিতভাবে ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে এবং মোট বৈশ্বিক বাণিজ্যের ৭২ শতাংশই ডব্লিউটিওর নিয়মনীতি মেনে পরিচালিত হয়েছে।

পুরো বছরের জন্য সামগ্রিক পণ্য বাণিজ্য বৃদ্ধির প্রাথমিক পূর্বাভাস ছিল ১ দশমিক ৯ শতাংশ। তবে প্রথম প্রান্তিকে ৩ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হওয়ায় তা প্রত্যাশাকে ছাড়িয়ে যায়।

ওকোনজো-ইওয়ালা জানান, এই প্রবৃদ্ধির একটি বড় অংশ এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত বাণিজ্যের দ্রুত প্রসারের মাধ্যমে। এটি মূলত বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও চিপের ৩ ট্রিলিয়ন ডলারের চালানে প্রযোজ্য স্বল্প বা শূন্য-শুল্ক চুক্তির কারণেই সম্ভব হয়েছে।

এই ধারার স্থায়িত্ব নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ক্রমবর্ধমান বাণিজ্যের অর্থনৈতিক সুবিধা মূলত উত্তর আমেরিকা এবং পূর্ব এশিয়াতেই কেন্দ্রীভূত রয়েছে। ফলে বৈশ্বিক বাজারের অন্তর্ভুক্তিমূলক বিস্তার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।

ওকোনজো-ইওয়ালা জানান, জাতীয় মজুত ব্যবস্থা হরমুজ প্রণালীর অচলাবস্থার ধাক্কা থেকে বাজারগুলোকে সাময়িকভাবে সুরক্ষা দিয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই জলপথে দীর্ঘমেয়াদি অবরোধের ফলে কৃষিখাতে খরচ বৃদ্ধি পাওয়া অনিবার্য হয়ে উঠবে।

ডব্লিউটিওর আগের পূর্বাভাস অনুযায়ী, অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেলে ৯০ ডলারে পৌঁছালে তা সামগ্রিক বাণিজ্য প্রবৃদ্ধি শূন্য দশমিক ৫ পয়েন্ট কমিয়ে দিতে পারে। বর্তমানে তেলের দাম সেই সীমাও অতিক্রম করেছে।

নৌপরিবহন সংস্থাগুলো বিকল্প পথ দিয়ে জাহাজ ঘুরিয়ে বাণিজ্যের পরিমাণ বজায় রেখেছে। তবে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে বাড়তি মাশুল যোগ হচ্ছে, যা বর্তমান সরবরাহ ব্যবস্থার দীর্ঘমেয়াদি স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলছে বলে সতর্ক করেন ওকোনজো-ইওয়ালা।

ভবিষ্যতে গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে বিঘ্ন ঘটার ঝুঁকি থেকে নিজেদের অর্থনীতিকে রক্ষা করতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার জরুরি পরিকল্পনা তৈরি করছে। অন্যদিকে সরবরাহ শৃঙ্খলের অস্থিরতা এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে এই শতাব্দীর উপযোগী করে বৈশ্বিক বাণিজ্য নীতিমালায় সংস্কার আনার বিষয়ে ডব্লিউটিওর অভ্যন্তরীণ আলোচনা জোরদার হয়েছে।

তিনি উল্লেখ করেন, সামগ্রিক প্রাতিষ্ঠানিক সংস্কার ন্যায়সঙ্গত বৈশ্বিক উন্নয়নের চাবিকাঠি এবং ডব্লিউটিওর বর্তমান কাঠামো অনেক সময়ই উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে।

উন্নয়নশীল দেশগুলো যেন অর্থনৈতিক সুযোগ কাজে লাগাতে পারে, সেজন্য আধুনিক নীতিমালা তৈরিতে তাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান ওকোনজো-ইওয়ালা। তিনি বলেন, প্রস্তাবিত সংস্কারগুলো প্রাতিষ্ঠানিক দুর্বলতাগুলো দূর করবে এবং এই দেশগুলোকে পিছিয়ে পড়া থেকে রক্ষা করবে।

পাবলিক ফোরামে প্রকাশিত ডব্লিউটিওর একটি সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, বহুপাক্ষিক সহযোগিতার পতন এবং বাণিজ্য নীতি আধুনিকায়নে ব্যর্থতার কারণে ২০৫০ সালের মধ্যে সম্ভাব্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ১০ শতাংশ পর্যন্ত নষ্ট হতে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.