আপনি পড়ছেন

শেঙেন ও ডাবলিন চুক্তি থেকে বেরিয়ে গেলে ২০৩৫ সালের মধ্যে সুইজারল্যান্ডের অর্থনীতিতে শতকোটি ডলারের ক্ষতি হতে পারে। একই সঙ্গে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থাও উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়বে। শুক্রবার প্রকাশিত সুইস ফেডারেল কাউন্সিলের এক প্রতিবেদনে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শেঙেন চুক্তি ছাড়লে বড় ঝুঁকিতে পড়বে সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডের একটি পাহাড়ি গ্রামের প্রাকৃতিক দৃশ্য

সরকারের প্রাক্কলন অনুযায়ী, এই চুক্তিগুলো ছাড়া ২০৩৫ সালে সুইজারল্যান্ডের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩ দশমিক ৯ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। একই সঙ্গে নাগরিকদের বার্ষিক আয় ব্যক্তিপ্রতি ১ হাজার ৩০০ সুইস ফ্রাঙ্ক (১ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি) পর্যন্ত কমে যেতে পারে।

শেঙেন বা ডাবলিন চুক্তি না থাকলে সুইজারল্যান্ডের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সীমান্ত বহিরাগত শেঙেন সীমান্তে পরিণত হবে। এর ফলে সীমান্তগুলোতে কঠোর ও বিস্তৃত নজরদারি ব্যবস্থা চালুর প্রয়োজন পড়বে।

ফেডারেল কাউন্সিল জানায়, চুক্তি ত্যাগের ফলে সীমান্ত পেরিয়ে কাজ করতে আসা কর্মীদের সংখ্যা ৬০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে, যা দেশটির ক্যাটারিং এবং সেবা বা পরিচর্যা খাতকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। পাশাপাশি নিয়মিত যাতায়াতকারী কর্মীদের সীমান্ত পারাপারে প্রতিদিন সম্মিলিতভাবে প্রায় ৪ লাখ ২২ হাজার কর্মঘণ্টা অপচয় হতে পারে।

এ ছাড়া পর্যটন খাতে বছরে ৩২ কোটি থেকে ৮১ কোটি ফ্রাঙ্ক পর্যন্ত রাজস্ব ক্ষতি হতে পারে এবং অতিরিক্ত আশ্রয়প্রার্থী ব্যবস্থাপনায় ব্যয় হতে পারে ৮২ কোটি ৪০ লাখ ফ্রাঙ্ক। পরিস্থিতি এমন রূপ নিলে সর্বোচ্চ ১ লাখ ৭০ হাজার মানুষ স্থায়ীভাবে সুইজারল্যান্ডে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে।

সরকার আরও সতর্ক করেছে, এই চুক্তিগুলো থেকে বেরিয়ে যাওয়ার অর্থ হলো ইউরোপীয় প্রধান নিরাপত্তা ডেটাবেজ এবং পারস্পরিক সহযোগিতা কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া। ২০২৫ সালে শেঙেন তথ্য ব্যবস্থার (এসআইএস) মাধ্যমে সুইজারল্যান্ডের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৪০ হাজার অপরাধ ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য শনাক্ত করেছিল দেশটির কর্তৃপক্ষ।

ফেডারেল কাউন্সিল স্পষ্ট করে জানিয়েছে, চুক্তি ত্যাগের পর বাড়তি বিপুল অর্থ ব্যয় করেও এই চুক্তির মাধ্যমে প্রাপ্ত নিরাপত্তা সক্ষমতা পুরোপুরি পূরণ করা সম্ভব হবে না।

প্রতিবেদনে বলা হয়, ‘শেঙেন বা ডাবলিন চুক্তি সমাপ্তির ফলে সুইজারল্যান্ড যে অর্থ সাশ্রয় করতে পারত, তা দিয়ে নতুন করে সীমান্ত নিয়ন্ত্রণ চালু, নিজস্ব ডেটাবেজ পরিচালনা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখার অতিরিক্ত খরচ মেটানো সম্ভব হবে না। এমনকি উল্লেখযোগ্য পরিমাণ বাড়তি আর্থিক বরাদ্দ দিলেও এই চুক্তির অংশীদারিত্বের মাধ্যমে সুইজারল্যান্ড যে উচ্চমাত্রার নিরাপত্তা সুবিধা পায়, তা পুরোপুরি নিশ্চিত করা যাবে না।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.